সময়মতো পাকিস্তানের লাগাম টেনেছে বাংলাদেশ!
দিনের শেষভাগে এসে ফুটে উঠেছে ব্যাটারদের অসহায়ত্ব, চালকের আসন থেকে পাকিস্তানকে সরিয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে মেহেদী হাসান পালন করেছেন মূখ্য ভূমিকা।
দিনের শেষভাগে এসে ফুটে উঠেছে ব্যাটারদের অসহায়ত্ব, চালকের আসন থেকে পাকিস্তানকে সরিয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে মেহেদী হাসান পালন করেছেন মূখ্য ভূমিকা।
মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেন মিরাজ-তাসকিন আহমেদরা। ২৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে বিরতিতে যায় পাকিস্তান। ফিরে এসে ইনিংস মেরামতের দায়িত্ব কাঁধে নেন সালমান আলী আঘা এবং মোহাম্মদ রিজওয়ান। দুজনের জুটি থেকে আসে ১১৯ রান।

বাকী গল্পটা মিরাজের। ক্যারিয়ারের ১৪তম ফাইফার তুলে নিয়ে পাকিস্তানের স্কোরবোর্ডের লাগাম টেনে ধরেন তিনি। ৫৯ রানে রিজওয়ান আর ৫৮ রানে সালমান ফিরলে বাংলাদেশকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা বিলীন হয়ে যায় পাকিস্তানের। শেষমেষ থামতে হয় ৩৮৬ রানে।
মিরাজের শিকার পাঁচটা, দুটো করে ভাগাভাগি করে নেন তাসকিন আহমেদ এবং তাইজুল ইসলাম। আর নাহিদের ঝুলিতে একটি উইকেট। বোলারদের দাপটে তাই তো দারুণভাবে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। অবশ্য ব্যাট হাতেও নামতে হয়েছে দিনের শেষভাগে এসে। সাত রানে দিন শেষ করেছে বাংলাদেশ, তবে স্বস্তির বিষয় শেষবেলায় কোনো উইকেট পড়েনি। চতুর্থ দিনটা তাই মহাগুরুত্বপূর্ণ দুই দলের জন্যই।

Share via:
স্টাফ রিপোর্টার

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

আড়াই দিন ধরে ভারত চালিয়েছে রান উৎসব। নিউজিল্যান্ডের বোলাররা অসহায় তাকিয়ে দেখেছে একের পর এক রেকর্ড গড়ার দৃশ্য। ভারতীয় ব্যাটাররা বুঝিয়ে দিয়েছেন, একজনকে থামালেই এই ব্যাটিং লাইনআপকে থামানো সম্ভব নয়। ফলাফল, ৭২০ রানের পাহাড় গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে শুভমান গিলের দল। ৯৬ বছরের টেস্ট ইতিহাসে এমন দৃশ্য আগে দেখেনি নিউজিল্যান্ডের ক্রিকেট।

শর্ট লেগে ওতপেতে ছিলেন শিকারির মতো, বলটা সামনে আসতেই অসম্ভব ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়লেন বলের ওপর। ভারতীয় খেলোয়াড়রা দৌড়ে এলেন, জড়িয়ে ধরলেন জুরেলকে। তিনি যে অবিশ্বাস্য এক ক্যাচ লুফে নিয়েছেন। ফর্মে থাকা হেনরি নিকোলসকে ফেরাতে এর চেয়ে ভালো সুযোগ ছিল না, জুরেল সেটাকেই লুফে নিলেন এক হাতে।

টেস্ট ক্রিকেটে ঋষাভ পান্ত দলে থাকা মানে প্রতিপক্ষের সমস্ত পরিকল্পনা এক লহমায় ভেস্তে যাওয়া। বেসিন রিজার্ভে ১৫৩ বলে ১২৮ রানের ওয়ানডে মেজাজের ইনিংসে বুঝিয়ে দিলেন তা। পান্তের তাণ্ডবে ভর করে সেনা দেশে দাঁড়িয়ে ভারত গড়ল এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সংগ্রহ! নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ!

সেঞ্চুরিয়নে জিততে হলে শুধু ব্যাট হাতে রান তুললেই হবে, নাকি প্রতিপক্ষকে অলআউট করার শক্তিটাও বাড়াতে হবে? প্রথম টেস্টের অভিজ্ঞতা অন্তত সেই প্রশ্নই সামনে আনছে। একাদশ সাজানোর হিসাবটা একটু নতুন করে ভাবতেই হয়। তাই দ্বিতীয় টেস্টে বাংলাদেশের দরকার ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য রেখে সাজানো একটা একাদশ। চলুন, সম্ভাব্য দল নিয়ে একটু কাটাছেঁড়া করা যাক!
