ফাইনালের আশা কি একেবারেই শেষ?

সব আশা কি তবে শেষ? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্নটা কি তবে এখানেই থেমে যাচ্ছে বাংলাদেশের? একের পর এক ব্যর্থতায় ফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে শান্ত-তামিমরা। যে স্বপ্ন নিয়ে এই চক্র শুরু করেছিল বাংলাদেশ, বাস্তবতার কঠিন সমীকরণে তা এখন অনেকটাই ফিকে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়েও এখনো বাকি রয়েছে বেশ কিছু নাটকীয়তা!

সব আশা কি তবে শেষ? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্নটা কি মিলিয়ে গেছে বাংলাদেশের জন্য? একের পর এক ব্যর্থতায় ফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল । যে স্বপ্ন নিয়ে এই চক্র শুরু করেছিল বাংলাদেশ, বাস্তবতার কঠিন সমীকরণে তা এখন অনেকটাই ফিকে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়েও এখনো বাকি রয়েছে বেশ কিছু নাটকীয়তা!

একসময় ফাইনালের স্বপ্ন দেখছিল দেশের কোটি ক্রিকেটপ্রেমী। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়, অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় সাফল্য সব মিলিয়ে দারুণ সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হার এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্টে পরাজয়, সব হিসাবই যেন এলোমেলো করে দিয়েছে।

বর্তমানে নয় ম্যাচে তিনজয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট ৪৪, শতকরা পয়েন্টের হার ৪০.৭৪। ফাইনালে যাওয়ার দৌড়ে আপাতত পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ! বাকি আছে আর মাত্র তিনটি টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি।

 

তবে এখানেই রয়েছে কঠিন সমীকরণ। বাকি তিনটি ম্যাচেই জিতলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৮০। আর শতকরা পয়েন্টের হার হতে পারে সর্বোচ্চ ৫৫.৫৬। অর্থাৎ নিজেদের হাতে থাকা সুযোগগুলো কাজে লাগিয়ে সর্বোচ্চ সাফল্য পেলেও ফাইনালের টিকিট নিশ্চিত করার মতো অবস্থানে পৌঁছানো সহজ হবে না।

কারণ শুধু নিজেদের জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের ফলাফলের দিকেও। শীর্ষ দলগুলোর পয়েন্ট হারানোর পাশাপাশি বাংলাদেশের জন্য খুলতে হবে ফাইনালের রাস্তা। এক কথায়, নিজেদের পারফরম্যান্সের সঙ্গে অন্যদের ব্যর্থতার সমীকরণও মেলাতে হবে বাংলাদেশকে!

তাহলে কি ফাইনালের স্বপ্ন পুরোপুরি শেষ? গাণিতিক সম্ভাবনা আর বাস্তব সম্ভাবনাকে আলাদা করে দেখতে হবে। কাগজে-কলমে বাংলাদেশের সামনে এখনো সুযোগ থাকলেও বাস্তবতা বলছে, ফাইনালে পৌঁছানো প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। তবে শেষ তিনটি টেস্টে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার সুযোগ এখনো রয়েছে। ফাইনাল না হোক, অন্তত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রটা সম্মানজনকভাবে শেষ করাই এখন বাংলাদেশের বড় লক্ষ্য।

 

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link