এবার কি হিসাব চুকাবে বাংলাদেশ?

সিরিজ বাঁচাতে এবার ভুলের কোনো সুযোগ নেই বাংলাদেশের সামনে! জোহানেসবার্গে চারশো রান তুলেও হার এড়াতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার ঘুরে দাঁড়ানোর মিশন সেঞ্চুরিয়নে।সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্ট। সিরিজে সমতায় ফিরতে প্রোটিয়াদের সঙ্গে কন্ডিশন বুঝে হিসেবি ক্রিকেটটাই খেলতে হবে বাংলাদেশকে।

সিরিজ বাঁচাতে এবার ভুলের কোনো সুযোগ নেই বাংলাদেশের সামনে! জোহানেসবার্গে চারশো রান তুলেও হার এড়াতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার ঘুরে দাঁড়ানোর মিশন সেঞ্চুরিয়নে।সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্ট। সিরিজে সমতায় ফিরতে প্রোটিয়াদের সঙ্গে কন্ডিশন বুঝে হিসেবি ক্রিকেটটাই খেলতে হবে বাংলাদেশকে।

সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন। দক্ষিণ আফ্রিকার হাইভেল্ড অঞ্চলের এই মাঠ পেসারদের জন্য বরাবরই আকর্ষণীয়। উইকেটে বাড়তি বাউন্স, গতির সঙ্গে সিম মুভমেন্ট, নতুন বলে দুই দিকে সুইং, ব্যাটারদের জন্য শুরুটা সহজ হওয়ার কথা নয়।

বিশেষ করে প্রথম ঘণ্টায় অফ স্টাম্পের বাইরের বল তাড়া করা কিংবা শরীর থেকে দূরে শট খেলতে গিয়ে উইকেট হারানোর ঝুঁকি থাকবে বেশি। বাংলাদেশের ব্যাটারদের তাই শুরুতে বলের লাইন বুঝে, অফ স্টাম্পের বাইরে থাকা বল ছেড়ে দিয়ে, পায়ের মুভমেন্ট ঠিক রেখে ইনিংস গড়তে হবে।

টেকনিক্যালি বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট। বোলিংয়ে বাংলাদেশের পরিকল্পনাও করা উচিত একটু হিসেবি। অফ স্টাম্পের আশপাশে ধারাবাহিক লাইন, ফুলার লেংথে সুইংয়ের চেষ্টা এবং মাঝে মধ্যে শর্ট বলের ভ্যারিয়েশন, এই সমন্বয়েই তৈরি হতে পারে উইকেট নেওয়ার সুযোগ। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা দীর্ঘ সময় ক্রিজে থাকার সুযোগ পেয়েছেন, এবার সেই সুযোগ কমিয়ে আনাই বাংলাদেশের বোলিং ইউনিটের প্রধান কাজ।

তবে হাসান মাহমুদকে না পাওয়াটা বাংলাদেশের জন্য বিশাল বড় সমস্যা হতে পারে! দক্ষিণ আফ্রিকার দলেও অবশ্য এবার পরিবর্তন থাকছে। কাফ ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলবেন না অধিনায়ক টেম্বা বাভুমা। নেতৃত্বের ভার বর্তাতে পারে এইডেন মার্করামের কাধে।

বাভুমার না থাকাটা বাংলাদেশের জন্য স্বস্তিরও বটে। তবে স্বাগতিকদের বোলিং মোকাবিলা করাটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং! প্রোটিয়া পেসাররা প্রথম টেস্টে বেশ ভালোই ভুগিয়েছে বাংলাদেশকে।

তাইতো প্রপার প্ল্যানিংয়েই হিসেবি চাল দিতে হবে তাসকিনদের! সেঞ্চুরিয়নে বাংলাদেশের ইতিহাস নিয়ে একটু কথা বলা যাক। ২০০৮ সালে সবশেষ এই মাঠে টেস্ট খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ আঠারো বছর পর আবারও সুপারস্পোর্ট পার্কে ফেরার অপেক্ষা। সময়ের ব্যবধানে দল বদলেছে, দলেরও অভিজ্ঞতা বেড়েছে, কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের অপেক্ষা এখনো অধরাই রয়ে আছে।

বাংলাদেশের সামনে তাই পুরোনো ইতিহাসকে নতুনভাবে লেখার সুযোগও বটে। যদিও তা বড্ড বেশি কঠিন। বলা চলে এভারেস্ট জয়ের সমান। তবে অস্ট্রেলিয়াকে তিন মাস আগেই যে দল হারিয়েছে, তাদের পক্ষে সেই কঠিন পথ যে উতরানোও সম্ভব! আর এই চ্যালেঞ্জকে সফল করতে টেকনিক, টেম্পারামেন্ট আর ম্যাচ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ! যা প্রথম ম্যাচে মিসিং ছিল!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link