সেনা জয়ী রাহুল!

অফ স্টাম্প উড়ে গেল, থেমে গেল ২৯০ বলের মহাকাব্যিক এক ইনিংস! কিন্তু ততক্ষণে নিজের নামটা ইতিহাসের পাতায় লিখে ফেলেছেন লোকেশ রাহুল। ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে যখন সাজঘরের পথ ধরছেন, তখন তাঁর ব্যাটে লেখা হয়ে গেছে এক অনন্য মহাকাব্য!

অফ স্টাম্প উড়ে গেল, থেমে গেল ২৯০ বলের মহাকাব্যিক এক ইনিংস! কিন্তু ততক্ষণে নিজের নামটা ইতিহাসের পাতায় লিখে ফেলেছেন লোকেশ রাহুল। ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে যখন সাজঘরের পথ ধরছেন, তখন তাঁর ব্যাটে লেখা হয়ে গেছে এক অনন্য মহাকাব্য!

আউট হওয়ার ঠিক দুই বল আগেও নিজের আগ্রাসনের জানান দিয়েছেন রাহুল। জ্যাকব ডাফির শর্ট বলকে পয়েন্টের ওপর দিয়ে সীমানাছাড়া করেছেন। কিন্তু পরের ওভারেই নাথান স্মিথের বলে ব্যাটের ভেতরের অংশে লেগে বল আঘাত করে অফ স্টাম্পে। থামে রাহুলের ইনিংস, কিন্তু তাঁর কীর্তির রেশ থেকে যায় মাঠজুড়ে!

নয়টি চার ও দুটি ছক্কায় সাজানো ১৩৬ রান। স্ট্রাইক রেট ৪৬.৮৯। আর তাতেই ইতিহাস! টেস্টের মতো মর্যাদার ফরম্যাটে কখনো আগ্রাসন দেখিয়েছেন, আবার কখনো ধৈর্যের অনন্য পরীক্ষা দিয়েছেন রাহুল। পরিস্থিতির দাবি বুঝে ব্যাটিংয়ের এই মুনশিয়ানাই যেন তাঁর ব্যাটিংয়ের আসল সৌন্দর্য। সব মিলিয়ে, পিওর ক্লাস!

সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। একেক দেশে একেক রকমের চ্যালেঞ্জ! যেকোনো দলের জন্যই সেনা কন্ডিশন প্রতিকূল বটে। এমন কঠিন কন্ডিশন জয় করেই চার দেশেই টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল। ভারতীয় ওপেনারদের মধ্যে এই কীর্তি এখন পর্যন্ত একমাত্র তাঁরই!

এর আগে ভারতের হয়ে সেনা দেশগুলোর প্রতিটিতে টেস্ট সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন শচীন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলির মতো কিংবদন্তিরা। এবার সেই তালিকায় পঞ্চম ভারতীয় হিসেবে যুক্ত হলো লোকেশ রাহুলের নাম।

ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি, আর ইতিহাসের পাতায় আরও একবার নিজের নাম, আপনি চাইলে বলতেই পারেন লোকেশ রাহুল – দ্য সেনা স্পেশালিস্ট!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link