মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখলেন মেসি!

প্রতিপক্ষ খেলোয়াড় গনসালো তাপিয়ার মুখে বল ছুড়ে মারলেন লিওনেল মেসি। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তাপিয়া। সবার ধারণা ছিল লাল কার্ড দেখবেন মেসি, তবে রেফারি পকেট থেকে হলুদ কার্ড বের করেন। শাস্তির পরিমাণ ওখানেই সীমাবদ্ধ।

প্রতিপক্ষ খেলোয়াড় গনসালো তাপিয়ার মুখে বল ছুড়ে মারলেন লিওনেল মেসি। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তাপিয়া। সবার ধারণা ছিল লাল কার্ড দেখবেন মেসি, তবে রেফারি পকেট থেকে হলুদ কার্ড বের করেন। শাস্তির পরিমাণ ওখানেই সীমাবদ্ধ।

ইন্টার মিয়ামির মাঠে ম্যাচের শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকরা। অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দেন গনসালো তাপিয়া। এরপর ৩৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিয়ামির ডিফেন্ডার গনসালো লুহান। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় মেসিদের।

তবে প্রথমার্ধের শেষ দিকে ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা। থ্রো-ইন নিতে গেলে সামনে দাঁড়িয়ে মেসিকে বাধা দেন কলম্বাসের তাপিয়া। এতে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে তাঁর মুখ লক্ষ্য করে বল ছুড়ে মারেন মেসি। বলের আঘাতে মাটিতে পড়ে যান তাপিয়া। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পরিস্থিতি। শেষ পর্যন্ত রেফারি মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান।

তবে মেসির শাস্তি নিয়ে সন্তুষ্ট নন কলম্বাস কোচ লরাঁ কুর্তোয়া। তাঁর মতে, এমন আচরণের জন্য মেসির সরাসরি লাল কার্ড দেখা উচিত ছিল। অন্যদিকে রেফারির ব্যাখ্যা, বল ছুড়ে মারার ক্ষেত্রে মেসির প্রয়োগ করা শক্তি সহিংস আচরণের পর্যায়ে পড়েনি। তাই হলুদ কার্ডেই সীমাবদ্ধ থাকে শাস্তি।

মজার ব্যাপার হলো, যে তাপিয়াকে ঘিরে এত বিতর্ক, সেই তাপিয়াই পরে মিয়ামি বিপক্ষে জোড়া গোল করেন। শেষমেশ ৩-০ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মেসির মিয়ামি!

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link