টি-টোয়েন্টির ফর্ম মন্দ নয় ভারতের। এই ফরম্যাটেই অন্যতম সেরা সুরিয়াকুমার যাদবের দল। তারপরও দলে কিছু পরিবর্তন আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। জায়গা হারাতে পারেন শুভমান গিল। সাদা বলের ক্রিকে অস্ট্রেলিয়ায় অম্ল-মধুর সময় কাটিয়েছে ভারত। এই ভাল তো এই খারাপ। তবে, শেষটা ছিল দারুণ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত শেষ টি-টোয়েন্টির পর সিরিজ জয় নিশ্চিত করে দুর্দান্ত ফর্মে আছে ভারত। প্রথম ম্যাচটি ভেসে গেলেও, দ্বিতীয় ম্যাচে হারার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নেয় ভারত।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এ জয় ভারতের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এখন ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, যা শুরু হবে ৯ ডিসেম্বর থেকে।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড মোটামুটি গুছানো হলেও কিছু জায়গায় এখনো পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে। সম্প্রতি দলে ফেরা শুভমান গিল এখনো ছন্দে ফিরতে পারেননি। তার প্রত্যাবর্তনের ফলে সঞ্জু স্যামসন ও তিলক ভার্মাকে বদলাতে হয়েছে তাদের নির্দিষ্ট ব্যাটিং পজিশন।
দক্ষিণ আফ্রিকা সিরিজে গিল বিশ্রাম পেতে পারেন, কারণ তিনি আগের টেস্ট ও ওয়ানডে সিরিজেও খেলবেন। ফলে ওপেনিংয়ে সাঞ্জু স্যামসনের সঙ্গে দেখা যেতে পারে অভিষেক শর্মাকে।
চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে না যাওয়া হার্দিক পান্ডিয়ারও দলে ফেরার সম্ভাবনা আছে। তার প্রত্যাবর্তনে একাদশে জায়গা নিয়ে লড়তে হবে শিভাম দুবে ও নিতীশ রেড্ডিকে।

স্পিন বিভাগে ভারত যাবে ভারি অস্ত্র নিয়ে—অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী থাকবে স্কোয়াডে। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন জসপ্রিত বুমরাহ, সঙ্গে থাকবেন আর্শদীপ সিং ও তরুণ হর্ষিত রানা।
ব্যাটিং অর্ডারে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে যশস্বী জয়সওয়াল ব্যাকআপ ওপেনার হিসেবে দলে থাকতে পারেন। শুভমান গিলের চেয়ে এই জায়গাটা তাঁরই বেশি প্রাপ্য।










