ফিন অ্যালেনকে আটকাতে শরিফুলকে অনুসরণ করবে ভারত!

ফাইনালের মঞ্চে যদি নিজের প্রতাপশালী রূপটা আরও একবার দেখাতে পারেন, তবে ভারতের নাজেহাল হওয়া ছাড়া উপায় থাকবে না। তবে কিভাবে অ্যালেনকে আটকাবে ভারত? উপায়টা বাংলাদেশের শরিফুল ইসলামকে অনুসরণ করে।

ক্রিজে দাঁড়িয়ে থাকা ফিন অ্যালেন কতটা ভয়ঙ্কর হতে পারেন তা কমবেশি সবারই জানা। এই ভয় আরও বেশি ছড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ওই বিধ্বংসী শতরানের সুবাদে। ফাইনালের মঞ্চে যদি নিজের প্রতাপশালী রূপটা আরও একবার দেখাতে পারেন, তবে ভারতের নাজেহাল হওয়া ছাড়া উপায় থাকবে না। তবে কিভাবে অ্যালেনকে আটকাবে ভারত? উপায়টা বাংলাদেশের শরিফুল ইসলামকে অনুসরণ করে।

যেদিন উইকেটে সেট হয়ে যান অ্যালেন, সেদিন আর বোলারের করার কিছুই থাকে না। স্পিন আক্রমণ, পেসারদের ওপর ভরসা করা—কোনো কিছু দিয়েই তাঁকে দমানো যায় না। তবে একটা জায়গায় দুর্বলতা স্পষ্ট। লেফট আর্ম পেসারের বিরুদ্ধে একটু বেগ পেতে হয় তাঁকে।

শরিফুলের বিপক্ষে অ্যালেনের পরিসংখ্যানটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে সবকিছু। টি-টোয়েন্টিতে নয় বারের মুখোমুখি দেখায় ছয় বারই তাঁকে সাজঘরে পাঠিয়েছেন শরিফুল। ৪৯ বল খেলে অ্যালেন করেছেন ৬৬ রান। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ফিন অ্যালেনকে সবচেয়ে বেশি আউট করা একমাত্র বোলার শরিফুল ইসলাম।

দুর্বলতা আরও পরিষ্কার হয়ে যায় শাহীন শাহ আফ্রিদির বিপক্ষে এসে। বাঁহাতি এই পেসারের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অ্যালেন তিন তিন বার আউট হয়েছেন।

ভারত তাই রণকৌশলটা সাজাতে পারে আর্শদ্বীপ সিংকে দিয়ে। বাঁহাতি পেসারের ছোড়া বল ভেতরের দিকে আসলে খেই হারিয়ে ফেলেন ফিন অ্যালেন। ভারত দলে থাকা একমাত্র বাঁহাতি পেসার আর্শদ্বীপই। আর ফাইনালে ফিন অ্যালেন থামাতে তিনিই হতে পারেন বাজির ঘোড়া।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link