জাওয়াদের আক্ষেপের পরও জয়ের কক্ষপথে যুব টাইগাররা

ততক্ষণে অবশ্য জয়ের কক্ষপথ ধরে ফেলেছিল টাইগার যুবারা। জাওয়াদের কল্যাণেই শেষ অবধি সম্ভব হয়েছে তা। বয়সভিত্তিক পর্যায়ে বরাবরই ভীষণ ধারাবাহিক জাওয়াদ আবরার।

চারটা রানের আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফিরলেন জাওয়াদ আবরার। আফগানিস্তানের খাতির স্তানিকজাইয়ের দূর্দান্ত ক্যাচে ৯৬ রানে থামে জাওয়াদের দারুণ ইনিংস। এশিয়া কাপ রাইজিং স্টার্সের ব্যর্থতা কাটিয়ে যুব এশিয়া কাপে অনবদ্য রুপে আবার হাজির হয়েছেন জাওয়াদ। ঘরের মাঠে আফগানদের সাথে খেলতে না পারার আক্ষেপ ঘোচালেন তিনি, অসাধারণ ব্যাটিং দক্ষতায়।

যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তারা খেলতে নামে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। প্রথমে ব্যাট করে আফগান যুবারা স্কোরবোর্ডে তোলে ২৮৩ রান। বেশ বড়সড় এই সংগ্রহ করতে ফয়সাল শিনোজাদার সেঞ্চুরি সহয়তা করেছে তার দলকে।

২৮৪ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের টপঅর্ডারকে দায়িত্ব নিতে হতো। সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। দুই জনে মিলে গড়েন ১৫১ রানের বিশাল জুটি। দুইজনই শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৬৮ বলে ৬২ রানে থামে রিফাতের ইনিংস। তাকে আউট করেন রুহানুল্লাহ আরাব।

রিফাত আউট হওয়ার পরও, নিজের ইনিংস বড় করতে থাকেন জাওয়াদ। মারকুটে ব্যাটার হিসেবে নিজেকে ইতোমধ্যেই প্রসিদ্ধ করে ফেলেছেন জাওয়াদ। তবে এদিন পরিস্থিতির মেজাজ বুঝে ব্যাট চালিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার। বেশ সাবলীলভাবে দেখেশুনে তিনি এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে।

কিন্তু সেই আরব পণ্ড করে দেন জাওয়াদের সেঞ্চুরির স্বপ্নকে। তার ছোড়া বলে বড় শট খেলার প্রয়াশ করেন জাওয়াদ আবরার। লং অফ থেকে দৌড়ে এসে দারুন দক্ষতায় বলটি তালুবন্দী করে খাতির। আউটের পরপরই উইকেটের পাশেই বসে পড়েন জাওয়াদ। আক্ষেপ তার শরীরে ভাষায় ছিল স্পষ্ট।

১১২ বলের ইনিংসিটির অবসান ঘটে ৯৬ রানে। এই ইনিংসে নয়টি চারের পাশাপাশি ছয়টি সুবিশাল ছক্কা হাঁকিয়েছেন জাওয়াদ। ততক্ষণে অবশ্য জয়ের কক্ষপথ ধরে ফেলেছিল টাইগার যুবারা। জাওয়াদের কল্যাণেই শেষ অবধি সম্ভব হয়েছে তা। বয়সভিত্তিক পর্যায়ে বরাবরই ভীষণ ধারাবাহিক জাওয়াদ আবরার।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link