মাত্র ৬ রানে ৫ উইকেট শিকার করে ইতিহাস গড়লেন জীবন

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেটে বল হাতে দাঁড়িয়ে থাকা একটা ছেলে যেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে গ্রাস করে ফেলল নিমিষেই। ছয় রান খরচ, পাঁচ উইকেট শিকার—নামটা শেখ পারভেজ জীবন, বয়সভিত্তিক ক্রিকেটে যাঁর হাত এখন সোনার কাঠি।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেটে বল হাতে দাঁড়িয়ে থাকা একটা ছেলে যেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে গ্রাস করে ফেলল নিমিষেই। ছয় রান খরচ, পাঁচ উইকেট শিকার—নামটা শেখ পারভেজ জীবন, বয়সভিত্তিক ক্রিকেটে যাঁর হাত এখন সোনার কাঠি।

গেম ডেভেলাপমেন্ট ট্রফির তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা অনূর্ধ্ব-১৭ দলের ইনিংস ভেঙে পড়ল তাসের ঘরের মতো। আসাদুল্লাহ হিল গালিবের ২৯ বলে ১৮ রানই ছিল দলের সর্বোচ্চ,বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারলেন না। অধিনায়ক হাসান, রিফাত হাওলাদার—সবাই যেন জীবনের ঘূর্ণির সামনে দিশেহারা। ২৩.৫ ওভারে মাত্র ৫৯ রানে গুটিয়ে গেল ইনিংস, আর জীবন একাই কেড়ে নিলেন পাঁচটি উইকেট।

এই কীর্তি অবশ্য জীবনের কাছে নতুন কিছু নয়। মাত্র তিন সপ্তাহ আগেই মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ১৮ বলে ৩৫ রানের ঝড়ের পর বল হাতে ১৬ রানে পাঁচ উইকেট নিয়ে দলকে ১৫৩ রানের বিশাল জয় এনে দিয়েছিলেন এই অলরাউন্ডার, জিতেছিলেন ম্যাচসেরার পুরস্কার। পরের ম্যাচেও একই চিত্রনাট্য—৮ ওভারে ২৩ রানে আবার পাঁচ উইকেট, আর সিরিজসেরার মুকুট।

হাই পারফরম্যান্স স্কোয়াডের স্পিন অলরাউন্ডার তালিকায় জায়গা পাওয়া এই তরুণ যেন প্রতিটি ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করছেন—জীবন নামটাই যেন হয়ে উঠছে প্রতিপক্ষের জন্য মৃত্যুবাণ।

দুই দলই এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে বসেছিল, তাই প্রথম জয়ের খোঁজে দুই পক্ষই মুখিয়ে ছিল। কিন্তু জীবনের এই স্পেলের পর সেই লড়াই একপেশে হয়ে যাওয়াটাই স্বাভাবিক। বল হাতে এমন ধারাবাহিকতা যাঁর, জাতীয় দলের দরজায় কড়া নাড়তে তাঁর আর কত দেরি?

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link