আইপিএলের মিনি নিলামে মেজর পরিবর্তন!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) মানেই যেন এক উৎসব, যার আমেজ শুরু হয় নিলাম থেকে। একেক বছর একেক চমক, একেক অঙ্কের লড়াই! এবাই সেই লড়াইয়ের মঞ্চ হবে মিনি নিলাম। আর সেটাকে ঘিরেই চলছে সব জল্পনা-কল্পনা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) মানেই যেন এক উৎসব, যার আমেজ শুরু হয় নিলাম থেকে। একেক বছর একেক চমক, একেক অঙ্কের লড়াই! এবাই সেই লড়াইয়ের মঞ্চ হবে মিনি নিলাম। আর সেটাকে ঘিরেই চলছে সব জল্পনা-কল্পনা।

মিনি নিলাম শুরু হতে যাচ্ছে ১৫ ডিসেম্বর ২০২৫ সালে, অনেকটা ঘরোয়া আবহে। মেগা নিলামের মত বড় আয়োজন না হলেও এবার নিলামে থাকছে বড় ধরণের আকর্ষণ।সেই সাথে অবশ্য নিয়ম-নীতির পাতায়ও কিছু পরিবর্তন আনা হয়েছে।

১৫ নভেম্বরের মধ্যে দলগুলোকে জমা দিতে হবে নিজেদের রিটেনশন ও রিলিজ লিস্ট। এরপরই বিসিসিআই প্রকাশ করবে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ও চূড়ান্ত নিলাম পুল।

তবে এবারের নিলামের সবচেয়ে বড় আকর্ষণ রাইট টু ম্যাচ (আরটিএম) নিয়মে। এখন থেকে সর্বোচ্চ দরদাতা একবার বাড়তি বিড করার সুযোগ পাবেন আরটিএম ব্যবহারের আগে। পাশাপাশি বেড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর বাজেটও—১২০ কোটি রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপি।

আরও এক বড় পরিবর্তন এসেছে খেলোয়াড়দের পারিশ্রমিক কাঠামোয়। এবার প্রথমবারের মতো নিলামের টাকায় যুক্ত হয়েছে আলাদা ইনক্রিমেন্টাল পারফরম্যান্স পে, যার মানে প্রতিটি খেলোয়াড় পাবেন প্রতি ম্যাচে ৭.৫ লাখ রুপি করে ম্যাচ ফি। অর্থাৎ যারা মাঠে ভালো পারফরম্যান্স দেখাবেন, তাঁদের আয়ে যুক্ত হবে বাড়তি প্রণোদনা।

আরটিএম ব্যবহার, বাজেট বৃদ্ধি, বাড়তি বোনাসের সুবিধা সব মিলিয়ে আরও জমজমাট হতে যাচ্ছে এবারের মিনি নিলাম। যেখানে ফ্যাঞ্চাইজি গুলোর সামনে সুযোগ থাকবে নিজেদের স্কোয়াডকে আরও শক্তিশালী করার। যা হবে মাঠের লড়াইয়ের সবচেয়ে বড় রসদ।

 

 

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link