পাকিস্তানের বুকে যখন ২২ গজের লড়াই তুঙ্গে, তখন এক তরুণ পেসারের বলের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল দীর্ঘদিনের সব রেকর্ড। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) রোমাঞ্চকর আঙিনায় আজন্ম মনে রাখার মতো এক স্পেল উপহার দিলেন বাংলাদেশের উদীয়মান গতি তারকা নাহিদ রানা।
কেবল উইকেট শিকারে নয়, বরং নিঁখুত লাইন আর লেংথের মায়াজালে ব্যাটারদের বেঁধে ফেলার এক অনন্য প্রদর্শনী দেখালেন তিনি। সেই সুবাদে পিএসএলের এক ম্যাচে সর্বোচ্চ ডটের রেকর্ড এখন নাহিদের নামে।
- সামিত প্যাটেল (১৯টি ডট)

২০২০ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে কোয়েটার বিপক্ষে চার ওভারে মাত্র পাঁচ রান খরচায় চার উইকেট নেন। সেই স্পেলে ২৪টি বলের মধ্যে তার ১৯টি বলেই কোনো রান সংগ্রহ করতে পারেনি ব্যাটাররা। যার মধ্যে ছিল একটি অতিমানবীয় ট্রিপল উইকেট মেইডেন ওভার।
- মোহাম্মদ নাওয়াজ (২০টি ডট)

২০১৮ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ২০টি ডট বল করার অনন্য কীর্তি গড়েন মোহাম্মদ নাওয়াজ। দীর্ঘ সময় ধরে এক ইনিংসে সর্বোচ্চ ডট বলের একক রেকর্ডটি ছিল এই পাকিস্তানি স্পিনারের দখলে।
- নাহিদ রানা (২০টি ডট বল)

২০২৬ আসরে করাচি কিংসের বিপক্ষে চার ওভারে মাত্র সাত রান দিয়ে রেকর্ড ২০টি ডট বল করেন নাহিদ রানা। ১.৭৫ ইকোনমি রেটে তুলে নেন তিন উইকেট। গতির ঝড়ে পিএসএল ইতিহাসে সবচেয়ে কৃপণ স্পেলের তালিকায় বর্তমানে তিনি যৌথভাবে শীর্ষে।











