বিশ্বকাপ মহারণের জন্য সব প্রস্তুতিই সেরে ফেলেছে পাকিস্তান। প্রথম পরীক্ষাটা পড়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ যাত্রা করা পাকিস্তান শুরুতেই চাইবে নিজেদের আধিপত্য দেখাতে। সেটার জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে তারা, চলুন দেখে নিই।
ওপেনিংয়ে দেখা যেতে পারে সাহিবজাদা ফারহান ও সায়িম আইয়ুব জুটি। দুজনের ব্যাট জ্বলে উঠলে ইনিংসের শুরু থেকেই ম্যাচের লাগাম থাকবে পাকিস্তানের হাতে। তবে আসল চমকটা তিন নম্বর পজিশনে। বাবর আজমকে হটিয়ে এই জায়গা নিজের করে নিয়েছেন সালমান আলী আঘা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যও মিলেছে। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বিশ্বকাপেও এই পন্থায় হাটবে পাকিস্তান।

বাবর আজমের কাঁধে চার নম্বরের গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাল ধরার কাজটা পড়েছে তার উপর। মিডল অর্ডারে সঙ্গী হবেন উসমান খান। এখানে অবশ্য প্রতিদ্বন্দ্বি আছে তার। খাজা নাফেও যে প্রস্তুত তাঁকে চ্যালেঞ্জ জানাতে।
অলরাউন্ডার হিসেবে শাদাব খান এবং মোহাম্মদ নাওয়াজ তাদের অনবদ্য সমর্থন দেবেন, ব্যাটিং ও বলিং, উভয় ক্ষেত্রেই। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলার কাজটাও করবেন তারা। বোলিং ডিপার্টমেন্টে শাহীন আফ্রিদির কাঁধে থাকবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সঙ্গী হিসেবে নাসিম শাহ এবং ফাহিম আশরাফকে পেতে পারেন তিনি। আর স্পিন বিভাগে আবরার আহমেদের ঘূর্ণী তো থাকছেই।

সবমিলিয়ে পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ সাহিবজাদা ফারহান, সায়িম আইয়ুব, সালমান আলী আঘা, বাবর আজম, উসমান খান, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ।
Share via:











