নস্টালজিয়ায় ভাসালেন শচীন টেন্ডুলকার

আপনার প্রিয় কোন গায়ক, যিনি গানের বিদ্যে জমা রেখে হারিয়ে গিয়েছেন কোথাও, তিনি হঠাৎ যদি মঞ্চে ওঠেন? কেমন অনুভূতি হবে তখন! গায়ক কিংবা শিল্পী না হয়েও ঠিক সেই অনুভূতি দিলেন শচীন৷ ঘড়ির কাঁটা পিছনের দিকে নিয়ে ঘুরিয়ে আনলেন পুরনো দিনগুলোতে, বহুদিন পর খুললেন তাঁর ড্রাইভ, পুল আর কাট শটের ঝাঁপি।

টিম ব্রেসন্যানের লাফিয়ে উঠা ডেলিভারি বেকায়দায় ফেলতে পারতো যে কাউকে, অফ স্ট্যাম্প লাইনের বাউন্সার এমনিতেও খুব একটা সুবিধার নয় ব্যাটারদের জন্য। কিন্তু স্ট্রাইকে যখন শচীন টেন্ডুলকার তখন চিন্তা কিসের, খানিকটা সরে গিয়ে নিজের বিখ্যাত হুক শট খেলে দিলেন তিনি। ডানা মেলে বলটা উড়াল দিলো গ্যালারির দিকে। আর তখনি দর্শকেরা উড়াল দিয়ে ফিরে গেলেন পুরনো সময়টাতে।

আপনার প্রিয় কোন গায়ক, যিনি গানের বিদ্যে জমা রেখে হারিয়ে গিয়েছেন কোথাও, তিনি হঠাৎ যদি মঞ্চে ওঠেন? কেমন অনুভূতি হবে তখন! গায়ক কিংবা শিল্পী না হয়েও ঠিক সেই অনুভূতি দিলেন শচীন৷ ঘড়ির কাঁটা পিছনের দিকে নিয়ে ঘুরিয়ে আনলেন পুরনো দিনগুলোতে, বহুদিন পর খুললেন তাঁর ড্রাইভ, পুল আর কাট শটের ঝাঁপি।

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ টি-টোয়েন্টি ২০২৫-এ এই কিংবদন্তি খেলছেন ইন্ডিয়া মার্স্টার্সের হয়ে। সবশেষ ম্যাচে ইংল্যান্ড মাস্টার্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন তাঁরা। টসে জিতে তিনি অবশ্য ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন প্রতিপক্ষকে, এবং সেই সুযোগে ১৩৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি ছুড়ে দেয় ইংলিশরা।

কিন্তু দলে যখন স্বয়ং ক্রিকেট ঈশ্বর নিজেই আছেন তাহলে ভয় কিসের আর? সত্যিই তো, ভয় পাওয়ার কারণ নেই। এই কিংবদন্তি নিজেই সামনে থেকে লড়াই করে দলের জয়ের পথ অনেকটা সহজ করে দিয়েছেন; তাঁর ব্যাট থেকে এদিন এসেছিল ২১ বলে ৩৪ রানের ঝকঝকে এক ইনিংস।

সংখ্যার হিসেবে আহামরি কিছু নয়, তবে ভক্তদের নস্টালজিয়ায় ভাসাতে যথেষ্ট ছিল। এই কিংবদন্তি বাউন্ডারির খাতা খুলেছিলেন দারুণ একটা কভার ড্রাইভ দিয়েই; এরপর পুল শট খেলেছেন, কখনো মিড উইকেটের ওপর দিয়ে মেরেছেন। কাট শট তো ছিলোই, পয়েন্ট অঞ্চলে ধরা পড়ার আগে এখান দিয়েই বার কয়েক চার আদায় করে নিয়েছিলেন তিনি।

সর্বকালের সেরা ব্যাটারদের একজন এই তারকা, ব্যাটকে হাতিয়ার বানিয়ে রীতিমতো শিল্প চর্চা করেন তিনি। তাইতো তাঁর অবসরের বহু বছর পরও তাঁকে ঘিরে উন্মাদনা কমেনি এতটুকু, কমেনি তাঁর প্রতি ভালবাসা – এখনো তাঁর প্রতিটা শট, প্রতিটা রান মুগ্ধতায় আবেশিত করে সমর্থকদের।

Share via
Copy link