এইচপি দলের কোচ হচ্ছেন সালাউদ্দিন!

সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের কোচিং করানো সালাউদ্দিনের হাত দিয়ে এবার কোন বড় তারকা বের হয়ে আসেন সেটাই দেখার।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সফল কোচ তিনি। পথ দেখিয়েছেন বহু ক্রিকেটারকে। ঘরোয়া ক্রিকেটের সকল অভিজ্ঞতা নিয়ে হয়েছিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ। মোহাম্মদ সালাহউদ্দিন এখন দায়িত্ব পাচ্ছেন হাই-পারফরম্যান্স (এইচপি) দলের।

বাংলাদেশের ক্রিকেটের জন্য হাই-পারফরম্যান্স দল বিবেচিত হয় জাতীয় দলের জন্য নতুন নতুন ক্রিকেটার তৈরির করার কারখানা হিসেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবছরই এইচপি দলের জন্য আলাদা করে কাজ করে ক্রিকেটার নিয়ে, আয়োজন করে সিরিজ পাইপলাইন শক্ত করার জন্য।

অন্যান্য বছরের মতো এবারও একই পথে হাঁটছে বিসিবি। মে মাস থেকে শুরু হবে ট্রেনিং। আর পরের মাসেই খেলতে আসবে জিম্বাবুয়ের এ দল। জুলাইয়ে এইচপি দল যাবে দক্ষিণ আফ্রিকা। তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি চারদিনের ম্যাচ খেলার জন্য।

নতুন তারকা বানানোর পথ তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ বিসিবি। এজন্য এইচপি দলকে উড়িয়ে নিয়ে আওয়া যাবে অস্ট্রেলিয়াতেও। অজিদের বিরুদ্ধে আগস্ট-সেপ্টেম্বরে খেলার সুযোগ আসবে চারদিনের ম্যাচের পাশাপাশি টি-টোয়েন্টি টুর্নামেন্টও।

আগে যেখানে এইচপি দলের অংশ হওয়ার জন্য হতে হতো একটা নির্দিষ্ট বয়সের সেখানে এবার নেই এমন কোনো বাধা। এমনকি তাঁদের সামনে আসতে পারে ইমার্জিং এশিয়া কাপে খেলার সুযোগ। ক্রিকবাজের মতে এই বিশাল দক্ষযজ্ঞের দায়িত্ব আসবে সালাউদ্দিনের অভিজ্ঞ হাতে।

চলতি মাসেই তামিম ইকবালের বিসিবি বৈঠকে  বসবে এইচপি নিয়ে। সেখানেই নিশ্চিত হবে সবকিছু। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের কোচিং করানো সালাউদ্দিনের হাত দিয়ে এবার কোন বড় তারকা বের হয়ে আসেন সেটাই দেখার।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link