সাঞ্জু স্যামসনের ২৩ বলের তাণ্ডব!

অভিষেক শর্মা দর্শক, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সাঞ্জু স্যামসনের তাণ্ডব। ২৪৮ রান তাড়া করতে গেলে যেভাবে শুরু করা দরকার, যেভাবে বোলারদের নিয়ে ছেলেখেলা করা দরকার, তাঁর সবই করেছেন তিনি। ২০ বলে ফিফটি হাঁকিয়ে চাপটা তুড়িতেই উড়িয়ে দিয়েছেন।

ভারতের ওপেনিংয়ে একটা জিনিসই চিরন্তন সত্য হয়েছিল। অভিষেক শর্মা যে পাশে, সেই পাশে তুফান ওঠে। ক্রিজে যতক্ষণ থাকেন, ওই সময়টা তাঁরই। তবে স্যামসন সেই ধারা ভেঙে দিলেন ২৩ বলের ঝড়ে।

তিন ওভারেই ভারত পৌঁছে যায় ৫০ রানে। যার মধ্যে ৪৭-ই আসে সাঞ্জুর ব্যাট থেকে। তিনি যে কিছু একটা করবেন, তাঁর ইঙ্গিত অবশ্য প্রথম বলেই ছিল। রস্টন চেজের বল তাঁর মাথার ওপর দিয়েই পাঠান সীমানার বাইরে। এরপর সেই ঝড় যতক্ষণে থেমেছে, ভারতের রান ততক্ষণে চার ওভারে ৬০।

বল যেখানেই পড়ুক, সেটার ঠিকানা মাঠের বাইরেই হতে হবে। এই মন্ত্র নিয়েই মাঠে এসেছিলেন, ফেরার আগে সফলতার দর্শনও পেয়ে গেছেন। সেই সঙ্গে আরও একবার বুঝিয়ে দিলেন সাঞ্জু এই দলে কেন অপরিহার্য।

যখন যেমন দরকার, তখনই তেমন রূপ ধারণ করতে পারেন সাঞ্জু। বিপদে হাল ধরা থেকে ঝড় তোলা, সব পাঠই আয়ত্ত করেছেন। সময় এলে সেটার যথাযথ ব্যবহার করতে বিন্দুমাত্র দ্বিধা করেন না। চার ছক্কা আর ছয় চারে ২৩ বলে ৫৬ রানের এই ইনিংসটা তাঁরই প্রমাণ।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link