অন্যরকম স্বস্তির একটা বাতাস ভারত শিবিরে

ইয়াশ ঠাকুর আর প্রিন্স যাদবদের তোপের মুখে মাত্র ১২৯ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ব্যাট হাতে বড় সংগ্রহ, বল হাতে নির্ভুল পরিকল্পনা - প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও অনেকদিন বাদে ভারতের টি-টোয়েন্টি দল সঠিক পথের দিশা পেল।

এমন জয় খুবই অনুমিত। ভারত মাঠে নামবে প্রতিপক্ষকে উড়িয়ে দেবে। এমন দৃশ্য দেখতেই অভ্যস্ত ক্রিকেট ভক্তরা। তারপরও জিম্বাবুয়ের মত খর্বশক্তির দলের বিপক্ষে হারারের মাঠে ভারতের পাওয়া এই জয় অন্যরকম স্বস্তির একটা বাতাস বয়ে গেল। কারণ, টানা ‍দুই টি-টোয়েন্টি সিরিজ হারের পর অবশেষে একটা সিরিজ জয়ের আনন্দে ভাসল নবাগত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দল।

৯০ রানের বড় ব্যবধানে জয়, এক ম্যাচ হাতে রেখে সিরিজ পকেটে – ভারতের জয়টা ছিল স্বস্তির, আবার দাপুটেও। তিন ম্যাচের সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে তারা এখন ২-০ ব্যবধানে এগিয়ে। সেই সঙ্গে শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বের যাত্রাটাও একটা ছন্দ পেল।

আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সফরে ভারতের ব্যাটার গতি আর অতিরিক্ত বাউন্স সামলাতে হিমশিম খেয়েছেন। প্রতিপক্ষের পেসাররা সেই জায়গাতেই বারবার চাপে ফেলেছিল তাদের। হারারের উইকেটও একই ধরনের পরীক্ষাই নিয়েছে।

তবে, এবার জিম্বাবুয়ে সফরের গল্পটা একেবারে অন্যরকম। কঠিন পরিস্থিতির সামনে মাথা নত না করে ভারতীয় ব্যাটাররা আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিয়েছে। দ্বিতীয় ম্যাচে ঈশান কিষাণ আর তিলক ভার্মার যৌথ ঝড়ে গড়ে তুলে বড় সংগ্রহ।

ব্যাট হাতে ২২০ রানের লক্ষ্য দাঁড় করানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ আর হাতছাড়া হতে দেয়নি ভারত। তাদের শক্তিশালী পেস আক্রমণ শুরু থেকেই জিম্বাবুয়ের ওপর চাপ তৈরি করে। রান তোলার পথ বন্ধ হয়ে যায়, উইকেটও পড়তে থাকে নিয়মিত। সেই চাপ আর সামলাতে পারেনি স্বাগতিকরা।

শেষ পর্যন্ত ভারতের বোলারদের ধারালো আক্রমণের সামনে আত্মসমর্পণ করতেই হয়েছে জিম্বাবুয়েকে। ইয়াশ ঠাকুর আর প্রিন্স যাদবদের তোপের মুখে মাত্র ১২৯ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ব্যাট হাতে বড় সংগ্রহ, বল হাতে নির্ভুল পরিকল্পনা – প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও অনেকদিন বাদে ভারতের টি-টোয়েন্টি দল সঠিক পথের দিশা পেল।

Share via
Copy link