​টি-টোয়েন্টি আকাশে শতকের ধ্রুবতারাদের মেলা

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শতক হাঁকানো খেলোয়াড়দের তালিকা নিয়েই থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।

​টি-টোয়েন্টি ক্রিকেট মানেই প্রতি মুহুর্তেই উত্তেজনা, যেখানে সেকেন্ডের ভগ্নাংশে ভাগ্য নির্ধারিত হয়। এই অস্থির ফরম্যাটেও যারা সেঞ্চুরি নামক সোনার হরিণকে বারবার নিজের ডেরায় এনেছেন তারা কেবল ক্রিকেটার নন, ব্যাটিং শিল্পের একেকজন দক্ষ শিল্পী।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শতক হাঁকানো খেলোয়াড়দের তালিকা নিয়েই থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।

  • কুইন্টন ডি কক (৯টি)

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ৪২৭ ইনিংসে নয়টি সেঞ্চুরি নিয়ে এই অভিজাত তালিকায় নিজের নাম নিশ্চিত করেছেন। তার ব্যাটিং যেন উত্তাল সমুদ্রের ঢেউ, একবার আছড়ে পড়লে তছনছ হয়ে যায় প্রতিপক্ষের সব পরিকল্পনা।

  • বিরাট কোহলি (৯টি)

আধুনিক ক্রিকেটে ব্যাটিংয়ের সংজ্ঞা দিতে চাইলে, বিরাট কোহলিকে সরিয়ে রাখা যেন অসম্ভব। ৪০৩ ইনিংসে নয়টি সেঞ্চুরি নিয়ে বিরাট কোহলি এই তালিকায় এক আভিজাত্যের প্রতীক।

  • রাইলি রুশো (৯টি)

ডি ককের সমান সংখ্যক সেঞ্চুরি নিয়ে তারই সতীর্থ রাইলি রুশোর নামও রয়েছে এই তালিকায়। ৩৮২ ইনিংসে নয়টি সেঞ্চুরি নিয়ে রুশো তার শক্তির মহড়া দিয়ে যাচ্ছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক ফেরিওয়ালা হয়ে তিনি বিশ্বের প্রতিটি প্রান্তে নিজের ব্যাটের দাগ রেখে এসেছেন।

  • অভিষেক শর্মা (৯টি)

১৮৪ ইনিংসে নয়টি সেঞ্চুরি – ভারতের অভিষেক শর্মা এখন টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের নতুন সেনসেশন। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই মাইলফলক ছুঁয়ে অভিষেক প্রমাণ করেছেন যে, আগামীর মশালটা তার হাতেই সবচেয়ে বেশি মানাবে।

  • সাহিবজাদা ফারহান (৯টি)

​তালিকার সবচেয়ে বড় চমকটির নাম সাহিবজাদা ফারহান। মাত্র ১৬৪ ইনিংসে নয়টি সেঞ্চুরি হাঁকিয়ে তিনি বিশ্বকে নিজের জাত চিনিয়েছেন। ইনিংসের অনুপাতে তার এই সেঞ্চুরি করার ক্ষমতা তাকে বাকিদের চেয়ে আলাদা এক উচ্চতায় নিয়ে গেছে।

  • ডেভিড ওয়ার্নার (১০টি)

​অস্ট্রেলিয়ার এই পকেট ডায়নামো ৪৩৫ ইনিংসে দশটি সেঞ্চুরির মালিক। ওয়ার্নার মানেই মাঠে এক অদম্য লড়াই এবং হার না মানা জেদ। তার প্রতিটি শতক কেবল রান নয়, বরং প্রতিপক্ষের আত্মবিশ্বাস দুমড়ে-মুচড়ে দেওয়ার একেকটি ঘোষণা।

  • বাবর আজম (১২টি)

৩৪২ ইনিংসে ১২টি সেঞ্চুরি নিয়ে বাবর আজম প্রমাণ করেছেন, টি-টোয়েন্টি কেবল পেশিশক্তির আস্ফালন নয়। তার ব্যাটিং মানেই এক শান্ত সুরের মূর্ছনা, যা বোলারদের হৃদয়ে হাহাকার তোলে।

  • ক্রিস গেইল (২২টি)

৪৫৫ ইনিংসে ২২টি সেঞ্চুরি। এই পরিসংখ্যানটি কেবল কোনো সংখ্যা নয়, বরং এক অবাস্তব উপাখ্যান। ক্রিস গেইল এই ফরম্যাটের সেই নি:সঙ্গ কিংবদন্তি, যিনি এমন এক শিখরে বসে আছেন যেখানে পৌঁছানো আজও অন্য সবার কাছে এক অলীক স্বপ্ন।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link