যতক্ষণ শান্ত ব্যাট করেন

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রাণ ভোমরা। তাঁর বড় স্কোর খেলার অর্থই হল বাংলাদেশের রানের চাকা সচল থাকা, বড় জুটি হওয়া। সেই শান্ত ১৩ টা ইনিংস হাফ সেঞ্চুরির দেখা পাননি। আর যখন সুযোগ আসল একটা হাফ সেঞ্চুরি করার, ঠিক তার পরের ইনিংসেই পেয়ে গেলেন সেঞ্চুরি।

বাংলাদেশের ইনিংসের কঠিন সময়ে হাল ধরে পেলেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। নিউজিল্যান্ড তাঁর প্রিয় প্রতিপক্ষ। আগে এই প্রতিপক্ষের বিপক্ষে চারটি হাফ সেঞ্চুরি করা শান্ত চট্টগ্রামে খেললেন ১১৯ বলে ১০৫ রানের ইনিংস। দুই ছক্কা আর নয় চারে সাজানো এই ইনিংসটা না আসলে কার্যত বাংলাদেশের ব্যাটিংটাই দাঁড়ায় না।

শান্তর জন্য এই সেঞ্চুরির মঞ্চ খুব সহজ ছিল না মোটেও। নয় রানে নেই দুই উইকেট। ৩২ রানে তৃতীয় উইকেট পতন। চিরকালীন টপ অর্ডারের ধস। চট্টগ্রামে নিউজিল্যান্ডের পেস আক্রমণের সাথে বাংলাদেশ তখন রীতিমত ধুকছে।

চার নম্বরে নেমে শান্ত যেন ইনিংসটা সাজালেন আগের দিনের পাওয়া আত্মবিশ্বাস থেকেই। চতুর্থ ইনিংস জুটিতে লিটন দাসের সাথে যোগ করলেন ১৬০ রান। ইনিংসটা যখন শেষ করেছেন, তখন বিপদ তো কাটলই বোর্ডে বাংলাদেশের জন্য লড়াইয়ের একটা ‍পুঁজিও জমা হল।

ওয়ানডেতে অধিনায়কত্ব হারিয়েছেন খুব বেশিদিন হয়নি। তবে, ব্যাটিং অর্ডারে নিজের দায়িত্বটা ভুলে যাননি শান্ত। একটু সময় নিয়ে হলেও তার প্রমাণটা আবারও রাখলেন শান্ত।

Share via
Copy link