কনুইয়ের চোটে ভুগছেন হাসান!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচের টেস্ট সিরিজ। রোববার থেকেই শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। তবে মাঠের লড়াই শুরুর আগেই বাংলাদেশের ভাবনায় এখন হাসান মাহমুদের ফিটনেস। দলের অন্যতম ভরসার এই পেসার ভুগছেন টেনিস এলবো বা কনুইয়ের চোটে। যা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে লাল-সবুজের প্রতিনিধিদের!

হাসানের জন্য অবশ্য এই সমস্যা নতুন কিছু নয়। চলতি বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও একই চোটের কারণে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট চলাকালেও কনুইয়ের ব্যথার কথা জানিয়েছিলেন ডানহাতি এই পেসার। পুরোনো সমস্যাটিই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

গত কয়েক মাসে হাসানের ব্যস্ততাও ছিল চোখে পড়ার মতো। কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে খেলা, এরপর এলপিএলে, সেখান থেকে জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফর এবং এশিয়ান গেমস। ছিলেন সংযুক্ত আরব আমিরাত সফরেও। সেখান থেকে ফিরেই ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ! একের পর এক ব্যস্ততায় বেশ ভালোই ধকল গেছে তাঁর।

দক্ষিণ আফ্রিকা সফরে হাসানের প্রয়োজনীয়তা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। নাহিদ রানা দলে না থাকায় পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অনেকটাই তাঁর কাঁধে। সাম্প্রতিক পারফরম্যান্সেও হাসান প্রত্যাশা বাড়িয়েছেন। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেয়েছেন ছয় উইকেট। সবশেষ তিন টেস্টে তাঁর শিকার তিনটি ফাইফার।

তাতে চোখ বন্ধ করেই বলা যায়, হাসান দলের অপরিহার্য অংশ! দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের চ্যালেঞ্জ রয়েছে। হাই অল্টিটিউডের এমন পরিবেশে বোলারদের শারীরিক সক্ষমতা, স্ট্যামিনা এবং দীর্ঘ সময় ধরে একই ছন্দে বোলিং করাটাও যে বড্ড চ্যালেঞ্জিং!

প্রোটিয়াদের মাটিতে কঠিন পরীক্ষার আগে হাসানকে শতভাগ ফিট অবস্থায় পাওয়াটাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রত্যাশা!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link