আইপিএল নিলামে নাম দিলেন মুস্তাফিজ

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড দামে দল পেয়েও ভূরাজনৈতিক কারণে আসর মাতানো হয়নি মুস্তাফিজুর রহমানের। এর পরে ঘটে গেছে কত কান্ড!

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড দামে দল পেয়েও ভূরাজনৈতিক কারণে আসর মাতানো হয়নি মুস্তাফিজুর রহমানের। এর পরে ঘটে গেছে কত কান্ড! ভারতীয় ক্রিকেট বোর্ড বনাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি, কিংবা তথাকথিত ‘আত্মসম্মান’ রক্ষার্থে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আসর বয়কট করা! সব পেরিয়ে ফের ২০২৭ আইপিএল নিলামের জন্য নিজের নাম রেজিস্টার করলেন মুস্তাফিজ।

গত আইপিএল নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটিই ছিল সর্বোচ্চ মূল্য পাওয়ার রেকর্ড। তবে সেই আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয়নি। দুই দেশের তৎকালীন ভূরাজনৈতিক জটিলতা এবং আইপিএল কমিটির সিদ্ধান্তে দল পেয়েও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় মুস্তাফিজকে।

সে সময় বিষয়টি নিয়ে ক্রিকেটে কম নাটক হয়নি। যার চূড়ান্ত প্রভাব পড়েছিল বাংলাদেশের ক্রিকেটেও। রাজনৈতিক উত্তেজনার জেরে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ দল, যা দেশের ক্রিকেট ইতিহাসের পাতায় একটি কালো অধ্যায় হিসেবে রয়ে গেছে।

রাজনৈতিক প্রেক্ষাপট আবার বদলাল। ভারত-বাংলাদেশের মধ্যকার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে এল। মুস্তাফিজুর রহমানও আবার আইপিএলে নিজের নাম লেখালেন। হয়তো দলও পেয়ে যাবেন।

তবে এই পুরো ঘটনার রেশ ধরে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি গভীর ক্ষত রয়ে গেল। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অংশ না নেওয়াটা দেশের ক্রিকেটের এক অন্ধকার অধ্যায় হয়েই থে গেল।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link