কারা নামবেন প্রোটিয়া বধে?

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেট যেকোনো দলের জন্যই অগ্নিপরীক্ষা! বাউন্সি উইকেট, গতির চ্যালেঞ্জ আর প্রোটিয়াদের ঘরের মাঠে বাংলাদেশকে নামতে হবে বেশ কিছু কঠিন সমীকরণ নিয়ে। তার আগে নজর দেওয়া যাক লাল-সবুজের প্রতিনিধিদের সম্ভাব্য একাদশের দিকে!

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেট যেকোনো দলের জন্যই অগ্নিপরীক্ষা! প্রোটিয়াদের ঘরের মাঠে বাউন্সি উইকেট, গতির চ্যালেঞ্জের সামনে বাংলাদেশকে নামতে হবে বেশ কিছু কঠিন সমীকরণ নিয়ে। তানজিদ হাসান তামিমের সঙ্গী কে হবেন, মুমিনুল হককে জায়গা দিতে বাদ পড়বেন কে, নাকি বদলে যাবে ব্যাটিং অর্ডার? নজর দেওয়া যাক বাংলাদেশের সম্ভাব্য একাদশের দিকে!

ওপেনিংয়ে তামিমের জায়গা একেবারেই নিশ্চিত। কিন্তু তাঁর সঙ্গী হবেন কে? চোটের কারণে নেই নিয়মিত ওপেনার সাদমান ইসলাম। বিকল্প হিসেবে রয়েছেন নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন। দুজনের মধ্যে কাউকে বেছে নিলেই তৈরি হবে পরবর্তী জটিলতা।

মুমিনুল হক সৌরভকে বাদ দেওয়ার বিলাসিতা কি দেখাবে বাংলাদেশ? টেস্ট ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ এই অভিজ্ঞ ব্যাটার। আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি হাঁকানো তাওহীদ হৃদয়কেও একাদশের বাইরে রাখা প্রায় অসম্ভব বলা চলে। মুশফিকুর রহিমকে বসানোর সাহসও হয়তো দেখাবে না টিম ম্যানেজমেন্ট। তাহলে উপায়?

সমাধান হতে পারে ব্যাটিং অর্ডারে পরিবর্তন। শান্তকে ওপেনিংয়ে পাঠিয়ে তিনে মুমিনুল, চারে হৃদয় এবং পাঁচে মুশফিক। এতে অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স, দুটোকেই গুরুত্ব দেওয়া সম্ভব। লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজের জায়গাও অনেকটা নিশ্চিত।

বোলিংয়ে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ থাকবেন এটাই বরং কাম্য। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে নাহিদ রানার অভাব অনুভূত করবে দল নিসন্দেহেই! পুরোনো বলে উইকেট এনে দেওয়ার সামর্থ্য তাঁর বড় শক্তি। আর সেখানে এবাদত হোসেনও হতে পারেন বিকল্প।

তবে কনুইয়ের ইনজুরিতে ভুগছেন হাসান মাহমুদ। এখনো নিশ্চিত নয়, ফুল ফিট হাদানকে পাওয়া যাবে কি না। যদি হাসান না থাকেন তাহলে এখানে বিকল্প শরিফুল ইসলাম। স্পিনে মিরাজের সঙ্গী অভিজ্ঞ তাইজুল ইসলাম।

একাদশের হিসাব মেলাতে গিয়ে বাংলাদেশকে পড়তে হচ্ছে কঠিন এক গোলকধাঁধায়।

সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link