নিরাপদে জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ ওয়ানডে দলের খেলোয়াড়রা আজ ভোরে নিরাপদে পৌঁছেছেন। দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল এক ভিডিও বার্তায় জানিয়েছেন, স্কোয়াডের সবাই বর্তমানে হোটেলে অবস্থান করছেন এবং বিশ্রাম নিচ্ছেন।

ভ্রমণের ধকল কাটাতে আজ পুরো দিনটা রাখা হয়েছে রিকভারি সেশনের জন্য। আগামীকাল থেকে শুরু হবে মূল অনুশীলন — প্রথমে কন্ডিশনিং, এরপর আলাদা একটি মাঠে দুটি স্কিল সেশন।

এদিকে টেস্ট দল এখন ম্যাচে ব্যস্ত। তবে ফাঁকে ফাঁকে কোচিং স্টাফ ওয়ানডে খেলোয়াড়দের দেখভাল করবেন। জুলাইর তিন তারিখ থেকে পুরো দল একসঙ্গে পূর্ণাঙ্গ প্রস্তুতিতে নামবে।

নাফিস ইকবাল আরও জানিয়েছেন,  আগ্রহের কেন্দ্রে থাকা লিটন দাস ইনজুরি কাটিয়ে দলে যোগ দিচ্ছেন ১ জুলাই। সেদিনই তাঁর ফ্লাইট, আর সবকিছু ঠিকঠাক থাকলে সরাসরি দলের সঙ্গে মিলিত হবেন তিনি।

Share via
Copy link