ইমনের আক্ষেপে মোড়া ঝড়!

আগের ম্যাচেই ৪৭ রানের ঝকঝকে ইনিংস, এই ম্যাচেও দারুণ শুরু। ইনিংসটা দীর্ঘায়িত না হলেও, ঝড়ের আভাসই মিলছিল পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে।

আগের ম্যাচেই ৪৭ রানের ঝকঝকে ইনিংস, গায়ানার বিপক্ষেও  দারুণ শুরু। ইনিংসটা দীর্ঘায়িত না হলেও, ঝড়ের আভাসই মিলছিল লাহোর কালান্দার্সের হয়ে চারে খেলতে নামা বাংলাদেশি তরুণ পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে।

এদিন অবশ্য গায়ানার বিপক্ষে তিনি শুরুটা করলেন নির্বিকার চিত্তে। প্রথম সাত বলে বাউন্ডারি নেই। কিন্তু সেই শান্ত আবহের তলায় লুকিয়ে থাকা সুনামির প্রতাপ টের পান বোলার ম্যাথিউ ফোর্ড। ফোর্ডকে টানা দুটি চার মেরে ঝড়ের আভাস দেন এই বাঁহাতি। এরপর লং-অনের ওপর দিয়ে হাঁকান বিশাল ছক্কা। গ্যালারিতে তখন গর্জনের সুর। মনে হচ্ছিল, ইমনের ব্যাটেই ম্যাচে ফিরবে লাহোর।

তবে সেই স্বপ্ন টেকেনি বেশিক্ষণ। রোমারিও শেফার্ডের ভেতরে ঢুকে আসা ডেলিভারিতে ১৩ বলে ২১ রানের এক ক্যামিও খেলে বোল্ড হন ইমন। লাহোরের কপালেও জোটে ৫৩ রানের হার।

তবে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ থাকলেও ইতিবাচক ব্যাটিংয়ে মুগ্ধ্তার ছাঁপ রাখলেন ইমন। দলের সংকটকালে জ্বলে ওঠার তেজ নিয়েই খেললেন খুদে এক ইনিংস। আর তাতেই লাহোরের সমর্থকরা পেলেন ক্ষণিকের আশার আলো।

আগের ম্যাচেও ইমন ব্যাট ঘোরান স্বমহিমায়। প্রথম ম্যাচে ব্যর্থতার পর সেদিন ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে খেলেন ৩৩ বলে ৪৭ রানের অপরাজিত এক ইনিংস। তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে সেই ম্যাচে ম্যানেজমেন্টকে তিনি জানান দেন তাঁর ওপর আস্থা রেখে কোনো ভুল করেননি তারা।

আগামী ২৯ জুলাই সান ফ্রান্সিসকো ইউনিকর্নের বিপক্ষে মাঠে নামবে লাহোর। ম্যাচটিতে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই দলে নিজের অবস্থান আরেকটু দৃঢ় হবে ইমনের। সঙ্গে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লাহোরও পাবে কোয়ালিফার রাউন্ড নিশ্চিতের রসদ।

ইমনের এমন পারফরম্যান্স লাহোরকে স্বস্তিতে রাখার পাশাপাশি আত্মবিশ্বাসের সঞ্চার ঘটাচ্ছে তাঁর নিজের ভেতরেও। শুধু ইনিংস বড় করতে না পারার আক্ষেপটা ঘুচাতে পারলেই ক্রিকেটবোদ্ধাদের কাছে দশে দশ নম্বর পাবেন এই ব্যাটার।

লেখক পরিচিতি

সাব এডিটর

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Share via
Copy link