জয়সওয়াল-ফার্নান্দোর উত্তপ্ত সংঘর্ষ

শেষ পর্যন্ত শ্রীলঙ্কার অধিনায়ক এগিয়ে এসে দুজনকে আলাদা করেন। মাঠে ফিরল নিয়ন্ত্রণ, কিন্তু উত্তাপটা রয়ে গেল। ফার্নান্দোর জন্য অবশ্য জয়সওয়ালের উইকেট ছিল বড় সান্ত্বনা। তার আগের ওভারেই তিনটি চার হজম করা পেসারটি পরের বলেই জবাব দিলেন সবচেয়ে দারুণ ভাবে, ব্যাটারকে সরাসরি বোল্ড করে।

কলম্বো টেস্টে ব্যাট-বলের লড়াইয়ের মাঝেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল মাঠ। মুখোমুখি হলেন ভারতের যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো। এক পর্যায়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, যেন আরেকটু হলেই হাতাহাতি!

ঘটনার শুরু দিনের ১৭তম ওভারে। তখন দারুণ ছন্দে ব্যাট করছিলেন জয়সওয়াল। ৪৫ রানে সেট হয়ে যাওয়া ভারতীয় ওপেনারকে আগের ওভারেই তিনটি বাউন্ডারি হাঁকাতে দেখেছিলেন ফার্নান্দো। কিন্তু, পরের ওভারেই বদলে গেল গল্প।

১৬.৬ ওভারে রাউন্ড দ্য উইকেট থেকে লেংথ বল ছুড়লেন ফার্নান্দো। বলটি ভেতরের দিকে বাঁক নিল। অফসাইডে পাঞ্চ করতে গিয়ে জয়সওয়ালের ব্যাটে লেগে তৈরি হলো মোটা ইনসাইড এজ। বল সোজা গিয়ে আঘাত করল স্টাম্পে।

৪৫ রানে থামলেন জয়সওয়াল। ৫৩ বলের ইনিংসে ছিল নয়টি চার। উইকেট পাওয়ার পর ফার্নান্দোর উদযাপনও ছিল বেশ আগ্রাসী। ভারতীয় ব্যাটারকে উদ্দেশ্য করে কিছু একটা বলতেও দেখা যায় তাঁকে। প্রথমে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সরে যাচ্ছিলেন জয়সওয়াল। কিন্তু কয়েক পা গিয়েই হঠাৎ ঘুরে দাঁড়ালেন।

তারপরই মুখোমুখি দুই ক্রিকেটার। কথার লড়াই মুহূর্তেই উত্তেজনার আগুন ছড়াল। দুজন একে অপরের খুব কাছে চলে আসেন, চলতে থাকে তর্ক-বিতর্ক। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল, যেকোনো মুহূর্তে সীমা ছাড়িয়ে যেতে পারে দুই ক্রিকেটারের উত্তেজনা।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কার অধিনায়ক এগিয়ে এসে দুজনকে আলাদা করেন। মাঠে ফিরল নিয়ন্ত্রণ, কিন্তু উত্তাপটা রয়ে গেল। ফার্নান্দোর জন্য অবশ্য জয়সওয়ালের উইকেট ছিল বড় সান্ত্বনা। তার আগের ওভারেই তিনটি চার হজম করা পেসারটি পরের বলেই জবাব দিলেন সবচেয়ে দারুণ ভাবে, ব্যাটারকে সরাসরি বোল্ড করে।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

Share via
Copy link