সালমান ঝড়ে ভেসে গেল চট্টগ্রামের জয়ের স্বপ্ন

কি রুদ্ধশ্বাস এক ম্যাচই না তিনি জেতালেন! কিন্তু বড্ড দেরিই কি করে ফেললেন সালমান? যদি-কিন্তুর প্রশ্নটা তাই রয়েই গেল, সাথে থাকলো একরাশ আক্ষেপও।

অবিশ্বাস্য, অবিস্মরণীয়, অদ্ভুতড়ে! কোন বিশেষণ দিয়ে বিশেষায়িত করবেন সালমান হোসেন ইমনের এই নাটকীয় ফিনিশিংকে? এনসিএল টি-টোয়েন্টিতে বরিশালের বিপক্ষে শেষ ওভারে ২৫ রান চেজ করে দলকে ভিড়িয়েছেন জয়ের বন্দরে। ২৮ বলে ৫৩ রানের বিধংসী ইনিংসটাতে ছিল চারটি ছক্কা আর দুইটি বাউন্ডারির মার।

যদিও সালমান নামটা দেশের ক্রিকেটে কালের গর্ভে হারিয়ে গেছে অনেক আগেই। মাত্র ১৪ বছর বয়সেই প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। অপার প্রতিভাবান সালমানকে নেক্সট ‘বিগ থিং’ ভাবতেন অনেকেই। তবে বেলা গড়িয়ে গড়িয়ে বয়সটা ২৭ পার হয়ে গেলেও, নিজেকে আর সেভাবে কখনও মেলে ধরতে পারেননি তিনি।

যদিও অস্তমিত সূর্যটার শেষ রঙিন আভাটা যেন এদিন দেখা গেল সিলেটে। চট্টগ্রামের ১৮৩ রানের বিশাল টার্গেট চেজ করতে নেমে, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল। প্রায় হেরে যাওয়া ম্যাচের শেষ ওভারের নাটকীয় দৃশ্যপটে হাজির ফুরিয়ে যাওয়া সালমান।

প্রথম বলটা ডট, পরে দুই বলে টানা দুই ছয়। শেষ ওভারের চার নম্বর বলটাতে চার ও পাঁচ নম্বর বলটাতে নো বলে মারলেন আরেক ছক্কা। কিন্তু ফ্রি হিটটা মিস করায় ইনিংসের শেষ বলে লাগত দুই রানের। ইরফান হোসেনের শট লেন্থের বলটা স্ট্যাম্পের পিছে ঠেলে দিয়ে বাউন্ডারি ছাড়া করে দিলেন।

সর্তীথদের মধ্যে ততক্ষণে ছড়িয়ে পড়েছে বাঁধভাঙা উল্লাস। কি রুদ্ধশ্বাস এক ম্যাচই না তিনি জেতালেন! কিন্তু বড্ড দেরিই কি করে ফেললেন সালমান? যদি-কিন্তুর প্রশ্নটা তাই রয়েই গেল, সাথে থাকলো একরাশ আক্ষেপও।

নেপালে সাকিব-মাহেদীর অম্লমধুর শুরু

একজনের শুরুটা হয়েছিল প্রায় বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে, অন্যজনের ব্যাটে জমেনি প্রত্যাশার রং। অথচ দিনের শেষে দুজনেরই নাম উঠল পারফরম্যান্সের খাতায়। শেখ মেহেদী হাসান ব্যাট হাতে ২১ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংসে হিমালয়ের দেশ কাঁপালেন, আর সাকিব আল হাসান বল হাতে চার ওভারে ২৪ রান দিয়ে তুলে নিলেন একটি উইকেট। নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের জার্সিতে বাংলাদেশের দুই অলরাউন্ডারের অভিষেকটা হলো এমনই! তবে ব্যক্তিগত পারফরম্যান্সের এই প্রাপ্তি শেষ পর্যন্ত ম্লান হলো দলের পরাজয়ে। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬.৫ ওভারেই জয় নিশ্চিত করে প্রতিপক্ষ সুদূর পশ্চিম রয়্যালস, জিতল ৬ উইকেটে।

Share via
Copy link