‘হ্যালো, মা!’ সংবাদ সম্মেলনে ফোন ধরলেন ল্যাঙ্গার

বেশ একটা হাসির রোল উঠল সম্মেলন কক্ষে। মাঠে এলএসজি যেন ফিরেছে নিজের মেজাজে। অজি কোচ ল্যাঙ্গারও তাই খোশ মেজাজে। তারই প্রমাণ পাওয়া গেল ম্যাচ শেষে!

লখনৌ ‍সুপার জায়ান্টের দ্বিতীয় জয়। তাও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। কোচ জাস্টিন ল্যাঙ্গারের চোখেমুখে চওড়া হাসি। মন মেজাজ দারুণ। সংবাদ সম্মেলনেও থাকল সেই রেশ।

এর মাঝেই ঘটল এক অদ্ভুত ঘটনা। সাংবাদিক সম্মেলনে নানা প্রশ্নের মধ্যেই হঠাৎ ল্যাঙ্গারের হাতের সামনে একটি ফোন বেজে উঠল। প্রথমে তিনি একটু মুচকি হাসলেন, তারপর ফোনটি ধরে বললেন, ‘হ্যালো মা!’

এটা কিন্তু ল্যাঙ্গারের ফোন নয়। এই ফোনটি ছিল সম্মেলনে উপস্থিত এক সাংবাদিকের। সেই সাংবাদিক হয়তো ভাবেননি, এত রাতে তাঁর মা-কে ফোন দিয়ে কথা বলতে হবে খোদ জাস্টিন ল্যাঙ্গারের সাথে।

ল্যাঙ্গার ফোনটি হাতে  সাংবাদিকের অনুমতি নিয়েই রিসিভ করলেন। বললেন, ‘হ্যালো মা। এখন রাত ১২টা ৮টা বাজে, আমি সংবাদ সম্মেলনে আছি।’

বেশ একটা হাসির রোল উঠল সম্মেলন কক্ষে। মাঠে এলএসজি যেন ফিরেছে নিজের মেজাজে। অজি কোচ ল্যাঙ্গারও তাই খোশ মেজাজে। তারই প্রমাণ পাওয়া গেল ম্যাচ শেষে!

নেপালে সাকিব-মাহেদীর অম্লমধুর শুরু

একজনের শুরুটা হয়েছিল প্রায় বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে, অন্যজনের ব্যাটে জমেনি প্রত্যাশার রং। অথচ দিনের শেষে দুজনেরই নাম উঠল পারফরম্যান্সের খাতায়। শেখ মেহেদী হাসান ব্যাট হাতে ২১ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংসে হিমালয়ের দেশ কাঁপালেন, আর সাকিব আল হাসান বল হাতে চার ওভারে ২৪ রান দিয়ে তুলে নিলেন একটি উইকেট। নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের জার্সিতে বাংলাদেশের দুই অলরাউন্ডারের অভিষেকটা হলো এমনই! তবে ব্যক্তিগত পারফরম্যান্সের এই প্রাপ্তি শেষ পর্যন্ত ম্লান হলো দলের পরাজয়ে। ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬.৫ ওভারেই জয় নিশ্চিত করে প্রতিপক্ষ সুদূর পশ্চিম রয়্যালস, জিতল ৬ উইকেটে।

Share via
Copy link