রিপ্লে বলছে নট আউট, আম্পায়ার দিলেন আউট!

ক্যামেরার ভেতর জুম করা হলো। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার আশ্বস্ত হলেন, আঙুলের নিচেই বলটা ধরা পড়েছে। আউট! যদিও, টেলিভিশন রিপ্লে বলছে ভিন্ন কথা। ধারাভাষ্য কক্ষ থেকেও সরাসরি এই সিদ্ধান্তের বিরোধীতা করা হল। কিন্ত, কোনো লাভ হল না।

ভারত-পাকিস্তান লড়াইয়ের শুরুতেই বিতর্ক। আউট না হয়েও কি সাজঘরে ফিরতে বাধ্য হলেন ফখর জামান? কট বিহাইন্ড হয়েছেন, যদিও টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা গেল বল সাঞ্জু স্যামসনের গ্লাভসে জমা হওয়ার আগে সবুজ ঘাসে ড্রপ করেছে। তৃতীয় আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে কি তাহলে ভুল সিদ্ধান্ত দিলেন?

তৃতীয় ওভারের দ্বিতীয় ডেলিভারি। টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। বল হাতে হার্দিক পান্ডিয়া, আর ফখর জামান বিদায়! অষ্টম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ১৫ উইকেট নিলে পান্ডিয়া। কিন্তু, ফখরের আউট নিয়ে বেশ বিতর্ক ছড়াল

স্যামসনের হাতে ধরা পড়লেন তিনি। বাংলাদেশের গাজী সোহেল মাঠে নিশ্চিত হতে না পেরে টেলিভিশন আম্পায়ারের দ্বারস্থ হলেন। তবে, শেষ সিদ্ধান্তটা নিতে একটু সময় নিলেন আম্পায়াররা। বলটা কি সত্যিই গ্লাভসে যাওয়ার আগে মাটি ছুঁয়েছিল? রিপ্লে চলছে, একবার নয়— কয়েকবার দেখা হলো।

ক্যামেরার ভেতর জুম করা হলো। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার আশ্বস্ত হলেন, আঙুলের নিচেই বলটা ধরা পড়েছে। আউট! যদিও, টেলিভিশন রিপ্লে বলছে ভিন্ন কথা। ধারাভাষ্য কক্ষ থেকেও সরাসরি এই সিদ্ধান্তের বিরোধীতা করা হল। কিন্ত, কোনো লাভ হল না।

ফখরের মুখে তখন অবিশ্বাস। ক্রিজে দাঁড়িয়ে খানিকক্ষণ হতভম্বের মতো তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে মাথা নাড়তে নাড়তে ফিরে গেলেন সাজঘরে। এভাবে ফিরতে হবে, ভাবেননি হয়তো। অথচ শট খেলতে গিয়ে খুব একটা ভুলও করেননি। পান্ডিয়া কেবল বুদ্ধিটাই খাটিয়েছিলেন। গতি কমিয়ে অফ–কাটারটা করলেন, লেন্থটা খানিকটা চেপে ধরলেন। ব্যাট ছুঁইয়ে গেল, বাকিটা স্যামসনের গ্লাভসে ধরা পড়ার অপেক্ষা মাত্র।

কিন্তু, দুর্ভাগ্য ফখরের। ক্যাচটা সঠিক ভাবে নিতেই পারেননি স্যামসন। ড্রেসিংরুমে ফিরেও ক্ষোভ ঝাড়লেন ফখর জামান। অনেক দিন বাদে ওপেনিংয়ে নামা ফখর দারুণ ছন্দে ছিলেন। নয় বলে তিনটি চারে ১৫ রান করেছেন। দারুণ ব্যাটে-বলে হচ্ছিল। কিন্তু, একটা বাজে সিদ্ধান্তের বলি হলেন তিনি।

Share via
Copy link