মেসির ছোঁয়া ঘাসের দাম প্রায় লাখ টাকা!

চেজ স্টেডিয়ামের সবুজ ঘাসে দাঁড়িয়ে লিওনেল মেসি খেলেছেন, গোলের পর ছুটে গেছেন উল্লাসে, ট্রফি হাতে সৃষ্টি করেছেন ইতিহাসের রাত। এবার সেই ঘাসই বিক্রি করতে যাচ্ছে ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ। নেওয়া হচ্ছে প্রি অর্ডারও।

চেজ স্টেডিয়ামের সবুজ ঘাসে দাঁড়িয়ে লিওনেল মেসি খেলেছেন, গোলের পর ছুটে গেছেন উল্লাসে, ট্রফি হাতে সৃষ্টি করেছেন ইতিহাসের রাত। এবার সেই ঘাসই বিক্রি করতে যাচ্ছে ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ। নেওয়া হচ্ছে প্রি অর্ডারও।

পেছনের কারণটা চেজ স্টেডিয়ামে আর কখনও গড়াবে না ইন্টার মায়ামির ম্যাচ।  ২০২৬ সাল থেকে নতুন ঘর মায়ামি ফ্রিডম পার্কে পাড়ি দেবে ক্লাব। কিন্তু বিদায়ের মুহূর্তে ইন্টার মায়ামি এমন এক উদ্যোগ নিল, যা দর্শকদের মনে থাকবে বহুকাল। তারা ঘোষণা দিয়েছে, তাদের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামের ‘আসল ঘাস’ কিনতে পারবেন সমর্থকেরা।

ইন্টার মায়ামি জানিয়েছে, মোট পাঁচটি ভিন্ন পণ্যের মাধ্যমে বিক্রি করা হবে এই ঘাস। দাম হাঁকা হচ্ছে ৫০ ডলার থেকে, সর্বোচ্চ ৭৫০ ডলার পর্যন্ত। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা দাঁড়াবে পরিমাণ প্রায় ৬ হাজার টাকা থেকে শুরু করে ৯০ হাজার টাকারও বেশি।

সমর্থকদের জন্য মোট পাঁচ ধরনের পণ্য এনেছে তারা। শুরুটা করা হয়েছে তুলনামূলক সহজলভ্য অপশন দিয়ে। ৫০ ডলারের দুটি কি চেইন, একটি লিমিটেড এডিশন খোদাই করা নকশায়, আরেকটি জার্সি আকৃতির, যেখানে গর্বের সঙ্গে লেখা আছে নাম্বার ১০। যা মেসি যুগের প্রতীক হিসেবেই ভক্তদের হাতে হস্তান্তর করা হবে।

তবে সংগ্রাহকদের জন্য আসল আকর্ষণ প্রিমিয়াম বক্সগুলোতে। ২০০ ডলারের গ্রাস মিনি আল্ট্রা লাক্স বক্সে থাকছে অ্যাক্রিলিক কিউব, লেদার হিঞ্জ আর সুয়েড ইন্টেরিয়র, তার ভেতরে সংরক্ষিত মাঠের এক টুকরো ঘাস। ৩৫০ ডলারের গ্রান লাক্স এডিশনে যোগ হয়েছে সোনালি খোদাই করা ধাতব টিকিট, প্রিমিয়াম ডিসপ্লে বক্সে সাজানো।

আর সবচেয়ে এক্সক্লুসিভ অপশন, ৭৫০ ডলারের আল্ট্রা বক্স, পিয়ানো ফিনিশ, বিশেষ টেক্সচার্ড ইন্টেরিয়র আর সংগ্রাহকদের জন্য একেবারে স্মারক সংস্করণ। এছাড়াও গ্র্যান লাক্স ও আল্ট্রা বক্সে থাকছে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ।

তবে সামান্য ঘাস নিয়ে কেন এত আয়োজন? এমন প্রশ্নের উত্তরটাও আগেভাগেই দিয়েছে ক্লাবটি, তাদের ভাষায় ‘এই মাঠেই জন্ম নিয়েছে আমাদের যাত্রা, এখানেই রচিত হয়েছে অবিস্মরণীয় মুহূর্তগুলো, ২০২০ সালের প্রথম মৌসুম থেকে শুরু করে মেসির আগমন এবং আমাদের প্রথম এমএলএস কাপ।’

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link