জাসপ্রিত ‘জিনিয়াস’ বুমরাহ

দারুণ শুরুর পর ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার রানটা যখন আকাশে নিয়ে যাচ্ছিলেন, সেটায় লাগাম টানেন বুমরাহ। ভারতকে বোলিংয়ে কার্যত জাসপ্রিত বুমরাহই। এই লাগামটা আর ক’টা দিন ভারতের হাতে থাকলেই আরও একটা শিরোপা ভারতের হাতে চলে আসাটা কঠিন নয়।

আকাশ চোপড়া বলছিলেন, এই ছেলেটার জার্সিতে অদৃশ্য একটা শব্দ লেখা থাকে। আর সেটা হল জিনিয়াস। জিনিয়াস জাসপ্রিত বুমরাহ’র আরও এক পশলা প্রদর্শণী দেখার সৌভাগ্য হল ক্রিকেট বিশ্বের।

এই দক্ষিণ আফ্রিকাকে এই জাসপ্রিত বুমরাহই প্রায় এক হাতে হারিয়ে ভারতকে এনে দিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। আহমেদাবাদে সেই একই প্রতিপক্ষকে পেয়ে আবারও তিনি স্বরূপে।

স্বরূপে তিনি অবশ্য পুরো আসর জুড়েই আছেন। আগের চেয়ে এখন তাঁর চরিত্রটা কিছুটা ভিন্ন। পুরনো বলের মত এখন নতুন বলেও জাসপ্রিত বুমরাহর কাছ থেকে সমান সার্ভিস নেয় ভারত। আর সেই সার্ভিসের শতভাগ প্রদর্শনী হল আহমেদাবাদে, এক লাখ ভারতীয় দর্শকের সামনে।

নতুন বলে নিলেন দুই উইকেট। পুরনো বলে আরও একটা। সব মিলিয়ে চার ওভারে রান গুণলেন ১৫ টি। আহমেদাবাদের এই উইকেট প্রবল রানপ্রসবা, তবে উইকেট যাই হোক না কেন, বুমরাহ সামনে থাকলে রান তোলা কার্যত অসম্ভব এক বিষয়।

১৯ তম ওভারে শেষ আক্রমণে আসলেন, সেখানে তিন রান দিয়ে নিলেন এক উইকেট। এর আগে ১৭ তম ওভারে রান হজম করেছেন মাত্র পাঁচটি। এই দু’টো ওভার না হলে দক্ষিণ আফ্রিকার রান ২০০-এর ওপরে যাওয়া ছিল সময়ের ব্যাপার। দক্ষিণ আফ্রিকা সাত উইকেট হারিয়ে ১৮৭ রান করে।

দারুণ শুরুর পর ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার রানটা যখন আকাশে নিয়ে যাচ্ছিলেন, সেটায় লাগাম টানেন বুমরাহ। ভারতকে বোলিংয়ে কার্যত জাসপ্রিত বুমরাহই। এই লাগামটা আর ক’টা দিন ভারতের হাতে থাকলেই আরও একটা শিরোপা ভারতের হাতে চলে আসাটা কঠিন নয়।

Share via
Copy link