আহমেদাবাদের চিট-কোড জানেন অক্ষর

এই আহমেদাবাদ আবার ‘বাপু’ খ্যাত অক্ষর প্যাটেলের ঘরের মাঠ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটায় ভারত হারে, সেখানে অক্ষর ছিলেন না। থাকলে হয়তো হারতে হত না ভারতকে। কারণ, আহমেদাবাদকে নিজের হাতে আটকে রাখার কৌশলটা জানেন অক্ষর প্যাটেল।

অক্ষর প্যাটেল আক্ষরিক অর্থেই ভারতের ফাইনাল স্পেশালিস্ট। ২০২৪ সালের ফাইনালের পারফরম্যান্সটাই যেন টেনে আনলেন দুই বছর পর। সেবার ক্যারিবিয়ান উইকেটে কার্যকর ছিল তাঁর ব্যাট। এবার ঝলসে উঠলেন ব্যাট হাতে।

ব্যাট হাতে আহমেদবাদে নামার প্রয়োজন হয়নি। বল হাতে যখন নিলেন তখন বনে গেলেন দলের এক্স ফ্যাক্টর। ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস ও ড্যারেল মিশেল – টপ অর্ডারের পর নিউজিল্যান্ডের মিডল অর্ডারও অকার্যকর করে দিয়েছেন তিনি।

তিন ওভার বোলিং করে ২৭ রান দিয়ে নেন তিন উইকেট। নিউজিল্যান্ডের রান তোলার মিশন প্রথমের বিপর্যস্ত করেন। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে কখনওই তিনি কিউইদের পায়ের নিচের মাটি শক্ত হতে দেননি।

আর তাতেই তো টানা দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি হাতে নিতে পারল ভারত। সেই মাঠে, যে মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি হারায় ভারত।

এই আহমেদাবাদ আবার ‘বাপু’ খ্যাত অক্ষর প্যাটেলের ঘরের মাঠ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটায় ভারত হারে, সেখানে অক্ষর ছিলেন না। থাকলে হয়তো হারতে হত না ভারতকে। কারণ, আহমেদাবাদকে নিজের হাতে আটকে রাখার কৌশলটা জানেন অক্ষর প্যাটেল।

Share via
Copy link