১৫ বছর বয়সেই অধিনায়ক সুরিয়াাভানশি!

১৫ বছর ২৩২ দিন বয়সেই অধিনায়ক! ক্রোয়েশিয়ার জ্যাক ভুকসিকের রেকর্ড ভেঙে পুরুষদের টি-টোয়েন্টির সবচেয়ে কমবয়সী অধিনায়ক হয়ে ইতিহাস গড়লেন বিহারের বৈভব সুরিয়াভানশি। ব্যাট হাতে এতদিন চমক দেখানো এই কিশোর এবার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে নামলেন দলের নেতা হয়ে।

মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সেই অধিনায়ক! ক্রোয়েশিয়ার জ্যাক ভুকসিকের রেকর্ড ভেঙে পুরুষদের টি-টোয়েন্টির সবচেয়ে কমবয়সী অধিনায়ক হয়ে ইতিহাস গড়লেন বিহারের বৈভব সুরিয়াভানশি। ব্যাট হাতে এতদিন চমক দেখানো এই কিশোর এবার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে নামলেন দলের নেতা হয়ে।

শনিবার এলিট গ্রুপ বি-র প্রথম ম্যাচে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সৌরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বিহার। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই টস জিতে ব্যাটিং বেছে নেন সমস্তিপুরের বৈভব। ইনিংস শুরু করেন আলোক কুমারের সঙ্গে।

আগের রেকর্ডটা ছিল ভুকসিকের দখলে। ২০২৫ সালের ৭ আগস্ট জাগরেবে সাইপ্রাসের বিপক্ষে ১৭ বছর ৩১১ দিন বয়সে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বৈভব তাঁর চেয়ে দুই বছরেরও বেশি কম বয়সে সেই জায়গায় পৌঁছালেন। ভারতীয়দের মধ্যে রেকর্ডটা ছিল মহীপাল লমরোরের। ২০১৮ সালে রাজস্থানের হয়ে ঝাড়খণ্ডের বিপক্ষে ১৮ বছর ৬৭ দিন বয়সে অধিনায়ক হয়েছিলেন তিনি, যা বৈভবের চেয়ে প্রায় আড়াই বছর বেশি।

কমবয়সী অধিনায়কদের তালিকায় ভুকসিকের পরেই আছেন পাকিস্তানের তৈমুর আলী, ২০০৯ সালে কোয়েটা বিয়ার্সের হয়ে ১৭ বছর ৩৫৮ দিন বয়সে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এরপর তানজানিয়ার বাকরানিয়া, ১৮ বছর ৫ দিন বয়সে। ভারতীয়দের মধ্যে লমরোরের পরে আছেন আসামের রিয়ান পরাগ, ১৯ বছর ৬৭ দিন বয়সে। সেরা দশের এই তালিকায় বৈভব ছাড়া আর কেউ ১৭ বছরের নিচে নন।

ভারতের জাতীয় দলের হয়ে খেলা সবচেয়ে কমবয়সী ক্রিকেটারও বৈভব, ফলে বয়সের রেকর্ড তাঁর কাছে নতুন কিছু নয়। তবে নেতৃত্বের এই নতুন অধ্যায়ের প্রথম পাতাটা তিনি লিখে ফেললেন ব্যাট হাতে নামার আগেই, টসের মাঠে দাঁড়িয়ে।

Share via
Copy link