শুরুটা ছিল একেবারেই এলোমেলো, বলা যায় দুঃস্বপ্নের মতো! দিনশেষে স্কোরবোর্ডের দিকে তাকালে স্বস্তির নিঃশ্বাস ফেলতে বাধ্য হবেন যে কেউ। তবে স্বস্তির মাঝে আফসোসও রয়ে গেলো যে! দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহজ, তাওহীদ হৃদয় ফিরলেন দিনের শেষ বলেই!
শুরুতে ব্যাটিং বিপর্যয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়া বাংলাদেশকে দারুণভাবে সামাল দিয়েছেন তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাস। ব্যাট হাতে গোটা দিনজুড়েই মুগ্ধতা ছড়িয়েছেন এই দুই ব্যাটার!
মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়ে যখন দিশেহারা বাংলাদেশ, তখন তানজিদ হাসান তামিমকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা শুরু করেন হৃদয়। বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দুজন মিলে দলকে টেনে তোলেন খাদের কিনারা থেকে।

তানজিদ ফিরে যাওয়ার পর মুশফিকুর রহিমের কাছ থেকে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু তিনিও গোল্ডেন ডাক মেরে হতাশ করে ফিরলে ফের ছোটখাটো ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন হৃদয় ও লিটন। তাঁদের ব্যাটেই শেষ পর্যন্ত স্বস্তির গল্প লিখতে শুরু করে বাংলাদেশ।
২৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৯১ রান তোলা বাংলাদেশের লাঞ্চে যাওয়ার আগে। ২৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারানো দলকে খাদের কিনারা থেকে উঠিয়ে এভাবেই লাঞ্চে যায় হৃদয় ও তামিম। চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের রান ছিল ৫ উইকেটের বিমিময়ে ১৮৪ রান!
তবে প্রথম দুই সেশনের তুলনায় তৃতীয় সেশনটা ছিল ইম্প্রেসিভ! অনবরত রান আসছিলো, ব্যাটে বলে দারুণ কানেকশনে লিটন-হৃদয়ের দৃঢ়তায় শেষ অবধি ৩২৭ রান তুলে শেষ করে বাংলাদেশ। তবে দিনের একদম শেষ বলে হৃদয়ের উইকেট হারানো যেন বাংলাদেশের জন্য প্রথম দিনের সবচেয়ে বড় হতাশা হয়েই থাকবে!












