বিতর্ক ছাপিয়ে এক হাজার গোলের পথেই রোনালদো

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারের এক হাজারতম গোল স্পর্শ করার মাইলফলক থেকে আর মাত্র ১৯ ধাপ দূরে অবস্থান করছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।

মাঠের বাইরের জটিলতা কিংবা ম্যাচের আগে তীব্র নিরাপত্তা শঙ্কা – কোনো কিছুই দমিয়ে রাখেনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সৌদি আরবের রিয়াদে চরম নিরাপত্তাহীনতার কারণে ম্যাচ স্থগিতের উপক্রম হলেও, মাঠে নেমে উজ্জ্বল পর্তুগিজ সুপারস্টার। এফসি নেফচি ফেরগানার বিরুদ্ধে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়ের দিনে দেখা পেলেন দুর্দান্ত এক গোলের। আর এর মাধ্যমে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারের এক হাজারতম গোল স্পর্শ করার মাইলফলক থেকে আর মাত্র ১৯ ধাপ দূরে অবস্থান করছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।

রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে খেলা শুরুর আগেই তৈরি হয় চরম অনিশ্চয়তা। রিয়াদকে লক্ষ্য করে নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি নেতৃত্বাধীন জোট মাঝপথেই ধ্বংস করে দিলে সমগ্র শহরজুড়ে তীব্র নিরাপত্তার সতর্কতা জারি করা হয়। শহরের নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়ে মোবাইল অ্যালার্ট পাঠানো হলে দুই দলের খেলোয়াড়রাই বেশ কিছুক্ষণ স্টেডিয়ামের টানেলে আটকে থাকেন।

​তবে প্রায় এক ঘণ্টা বিলম্বের পর পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হলে মাঠে নামেন রোনালদোরা। খেলার ৩৮ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আল নাসর। এর চার মিনিট পরই, ম্যাচের ৪২তম মিনিটে – বক্সের ভেতর থেকে জোরালো শটে দলের দ্বিতীয় গোলটি এনে দেন রোনালদো।

​নেফচির বিপক্ষে এই গোলটি ছিল রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোল। আল নাসরের হয়ে এটি ছিল তাঁর ১৩৪তম গোল। ক্যারিয়ার জুড়ে বিভিন্ন ক্লাবের হয়ে তার গোলের সামগ্রিক পরিসংখ্যানে রিয়াল মাদ্রিদের জার্সিতে রয়েছে ৪৫০ গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ গোল, জুভেন্টাসের হয়ে ১০১ গোল এবং স্পোর্টিং সিপির হয়ে পাঁচ গোল।

আন্তর্জাতিক ফুটবলে এই মুহূর্তে কঠিন সময় পার করছেন রোনালদো। পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সাথে খেলার সময় নিয়ে মনোমালিন্যের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে আসেন তিনি। রোনালদোর অভিযোগ, কোচ তাঁর সাথে চুক্তি ভেঙে তাকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন এবং এটি ছিল বিশ্বাসের মারাত্মক বরখেলাপ।

​জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসার কারণে পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনালদোর বিরুদ্ধে জরুরি শাস্তিমূলক তদন্ত শুরু করেছে এবং তাকে সাময়িকভাবে জাতীয় দলে নিষিদ্ধ করা হয়েছে। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রয়েঞ্চা শান্ত পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন। দুই পক্ষের আলোচনার মাধ্যমে অধিনায়ককে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনার বিষয়ে তিনি আশাবাদী।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

এলাম, দেখলাম, জয় করলাম

দীর্ঘ বিরতির পর ক্রিকেটের আভিজাত্যমণ্ডিত এই সংস্করণে রেনশোর প্রত্যাবর্তন ঘটেছিল গত আগস্টেই, বাংলাদেশের বিপক্ষে! তাও আবার অজিদের উদ্বোধনী ব্যাটিংয়ের সংকট নিরসনের উদ্দেশ্যেই। কিন্তু দুই মাসের ব্যবধান পেরোনোর আগেই অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের নির্ভরযোগ্য স্তম্ভ হয়ে উঠলেন এই অজি ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে যেমন আবির্ভূত হয়েছিলেন দলের ত্রাণকর্তা হিসেবে, দ্বিতীয় ইনিংসেও যেন তারই পুনরাবৃত্তি! প্রথম ইনিংসে একের পর এক ব্যাটারের সাজঘরে প্রত্যাবর্তনের মধ্যেও অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৯০ রানে উন্নীত করতে রেখেছিলেন সবচেয়ে বড় ভূমিকা, খেলেছিলেন ক্যারিয়ারসেরা ১৯০ রানের অনবদ্য ইনিংস। ঠিক তেমনই এই ইনিংসেও সাজঘরে ফেরার আগে রেনশো তুলে নিলেন ৮২ রান!

Share via
Copy link