রেকর্ড গড়ে ভারতের সিরিজ জয়!

মাত্র ৫ ওভারে দলীয় ১০০! পাওয়ারপ্লেতে ১১৮ রান তুলে বিশ্বরেকর্ড! টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের সংজ্ঞাটাই যেন নতুন করে লিখছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে অভিষেক শর্মা ও বৈভব সুরিয়াভানশির তাণ্ডবে রীতিমতো দিশেহারা স্বাগতিকরা। ১৯৯ রানের লক্ষ্যও মাত্র ১৪ ওভারেই নিজেদের করে নেয় ভারত।

মাত্র ৫ ওভারে দলীয় ১০০! পাওয়ারপ্লেতে ১১৮ রান তুলে বিশ্বরেকর্ড! টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের সংজ্ঞাটাই যেন নতুন করে লিখছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে অভিষেক শর্মা ও বৈভব সুরিয়াভানশির তাণ্ডবে রীতিমতো দিশেহারা স্বাগতিকরা। ১৯৯ রানের লক্ষ্যও মাত্র ১৪ ওভারেই নিজেদের করে নেয় ভারত।

মাত্র পাঁচ ওভারেই দলীয় ১০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলার পর পাওয়ারপ্লের ছয় ওভারে ১১৮ রান তুলে গড়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে বিশ্বচ্যাম্পিয়নরা! এর আগে এই ফরম্যাটে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ ১১৩ রান করার কীর্তি ছিল অস্ট্রেলিয়ার, স্কটল্যান্ডের বিপক্ষে।

ম্যাচের চিত্রটা এমন, যেন বাস্তবের ক্রিকেট নয়, চলছিল কোনো ভিডিও গেম! বোলার আসছেন, বল ছুটছে সীমানার বাইরে। ফিল্ডাররা তাকিয়ে দেখছেন, আর স্কোরবোর্ডে বাড়ছে রানের পাহাড়। টিম ইন্ডিয়া আজকাল বদলে দিচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের চেনা ব্যাকরণও।

১৯৯ রানের লক্ষ্যটা মোটেও ছোট নয়। কিন্তু প্রতিপক্ষ যখন ভারত, তখন আড়াইশো রানও যেন নিশ্চয়তা দিতে পারে না! বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিংয়ে সেই বার্তাই যেন আরও একবার স্পষ্ট হলো। রান তাড়ায় নেমে শুরু থেকেই ঝড় তুললেন অভিষেক শর্মা ও বৈভব সুরিয়াভানশি। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে রীতিমতো ছিন্নভিন্ন করে মাত্র ৭.১ ওভারেই গড়ে তোলেন ১৩৩ রানের অবিশ্বাস্য উদ্বোধনী জুটি।

এরপর ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন বৈভব। ভাঙে মহাকাব্যিক সেই জুটি।
বৈভব ফিরলেও থামেনি ভারতীয় তাণ্ডব। অভিষেকের সঙ্গে যোগ দেন সঞ্জু স্যামসন। জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, মিচেল ব্রেসওয়েল, কাইল জেমিসন কিংবা ম্যাথু ফিশার, কাউকেই ছাড় দেননি তাঁরা।

নিজের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙতে না পারলেও তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক তুলে নেন আরেকটি দুর্দান্ত শতক। চার মেরে পূর্ণ করেন সেঞ্চুরি, এরপর ছক্কায় জানান দেন নিজের বিধ্বংসী মেজাজের।

শেষ দিকে অবশ্য শুরুর সেই আগুনে ঝড় স্তিমিত হয়েছিল। কিন্তু ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে। ওয়েলিংটনে কিউই বোলারদের তুলোধুনো করে ৭ উইকেটের জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিজেদের করে নিল ভারত।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link