অভিষেক-বৈভব জুটিই হবে টি-টোয়েন্টির আদর্শ!

সাঞ্জু স্যামসন নিঃসন্দেহে টপ ক্লাস ব্যাটার। অভিষেকের সঙ্গে বোঝাপড়াটাও দুর্দান্ত। দুজনে মিলে কতশত রেকর্ড গড়েছেন, ম্যাচ জিতিয়েছেন। তবে মডার্ন ডে টি-টোয়েন্টির কথা ভাবলে ওপেনিং থেকে সাঞ্জুকে সরাতেই হবে। অভিষেক-বৈভব জুটিই হবে এই যুগের আদর্শ।

পাওয়ার-প্লেতে ছয় ওভারে ১১৮ রান। দুনিয়ার আর কারও এই কীর্তি নেই। তাও কোনো দুর্বল দলের বিপক্ষে ভারত এটা করেনি। বিশ্ব ক্রিকেটের পরাশক্তি নিউজিল্যান্ডের ঘরের মাঠে দাঁড়িয়ে এই রেকর্ড গড়লেন অভিষেক শর্মা আর বৈভব সুরিয়াভানশি। প্রতি ওভারে প্রায় ২০-এর কাছাকাছি রান তুলেছেন পাওয়ার-প্লেতে । এ যেন ইএ স্পোর্টস ২০০৭-এর গেমটা খেললেন দুজন মিলে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এখন অলিম্পাসের চূড়ায় দাঁড়িয়ে আছে। সকলের ধরাছোঁয়ার বাইরে। এই ম্যাচটা আরও একবার সেটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দেখিয়ে দিল, অভিষেক-বৈভব জুটি এক হলে কী হতে পারে!

সাত ওভারে দুজনে মিলে তুলেছেন ১৩৩। ১৯৮ রানের লক্ষ্যটাকে স্রেফ মামুলি বানিয়ে ছেড়েছেন দুজনে। এই জুটি আরও একটা বার্তা দিয়ে রাখল ভারতকে, দুজনকে একসঙ্গে নামালে এই দলটাকে হারানো অলীক স্বপ্নে পরিণত হবে ক্রিকেট বিশ্বে।

সাঞ্জু স্যামসন নিঃসন্দেহে টপ ক্লাস ব্যাটার। অভিষেকের সঙ্গে বোঝাপড়াটাও দুর্দান্ত। দুজনে মিলে কতশত রেকর্ড গড়েছেন, ম্যাচ জিতিয়েছেন। তবে মডার্ন ডে টি-টোয়েন্টির কথা ভাবলে ওপেনিং থেকে সাঞ্জুকে সরাতেই হবে। অভিষেক-বৈভব জুটিই হবে এই যুগের আদর্শ।

তৃতীয় টি-টোয়েন্টি তো সেটাই বুঝিয়ে দিল। নিউজিল্যান্ডের দলটাকে ঘরের মাঠে এভাবে নাচিয়ে ছাড়া কি চাট্টিখানি কথা। কোনো রকমের পাত্তাই পেল না তারা। ১৯৯ রানের লক্ষ্য ছুঁতে ভারতের লাগল ১৩.২ ওভার। এর কারিগর তো এই অভিষেক-বৈভব জুটি। এখন ভারতের সামনে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, বিশ্ব ক্রিকেটে রাজ করতে গেলে এই দুজনকে পাঠাতে হবে ওপেনিংয়ে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link