ফুরিয়ে আসছে মুশফিকের সময়?

সর্বশেষ ১১ ইনিংসে ফিফটি মাত্র একটি! ব্যাট হাতে এই মুশফিকুর রহিম বড্ড অচেনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোল্ডেন ডাক বড় কিছু প্রশ্নের মুখে ফেলে দিল তাঁকে। বড় ইনিংস খেলাটা কি তবে ভুলেই যাচ্ছেন দেশের অভিজ্ঞ এই ব্যাটার? একের পর এক ব্যর্থতা সংশয় জাগাচ্ছে, ফুরিয়ে যাচ্ছেন না তো মুশফিক? 

সর্বশেষ ১১ ইনিংসে ফিফটি মাত্র একটি! ব্যাট হাতে এই মুশফিকুর রহিম বড্ড অচেনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোল্ডেন ডাক বড় কিছু প্রশ্নের মুখে ফেলে দিল তাঁকে। বড় ইনিংস খেলাটা কি তবে ভুলেই যাচ্ছেন দেশের অভিজ্ঞ এই ব্যাটার? একের পর এক ব্যর্থতা সংশয় জাগাচ্ছে, ফুরিয়ে যাচ্ছেন না তো মুশফিক?

ম্যাচের পরিস্থিতি তখন বাংলাদেশের জন্য বেশ কঠিন। অনেকটা খাদের কিনারায় দাঁড়িয়ে দল। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছিলেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। কিন্তু তামিম ৬৭ রানে সাজঘরে ফেরার পরপরই ক্রিজে এসে এমন এক সিদ্ধান্ত নিলেন অভিজ্ঞ মুশফিক, যা দেখে বিস্মিত হওয়াটাই স্বাভাবিক।

অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বল। পিচে পড়ে কিছুটা ভেতরে সুইং করলেও শেষ মুহূর্তে সোজা হয়ে বেরিয়ে যায়। বলটি ছিল স্টাম্পের বেশ কাছাকাছি। ফলে ছেড়ে দেওয়ার সুযোগও ছিল সীমিত। কিন্তু শট খেলতে গিয়ে ব্যাটের কানায় বল তুলে দিলেন থার্ড স্লিপে। ব্যাস! গোল্ডেন ডাকেই শেষ হলো মুশফিকের ইনিংস। দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটাও হলো দুঃস্বপ্নের মতো।

২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছেন ১০৮তম টেস্টে। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। দেশের টেস্ট ইতিহাসের এত বড় আইকনিক ফিগার তিনি। স্বাভাবিকভাবেই তাঁর কাছ থেকে প্রত্যাশার পারদটা একটু বেশিই থাকবে।

এবছর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পেয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। হয়েছিলেন সিরিজসেরাও। কিন্তু এরপর থেকেই বাধে বিপত্তি! জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার পরে সেই গ্লানি টেনেছেন অস্ট্রেলিয়া সিরিজেও! মাঝে আফগানদের সঙ্গে প্রথম ইনিংসে শূন্য দিয়ে শুরু, পরের ইনিংসে ৮১! সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পারফরম্যান্সও তাঁর নামের সঙ্গে মোটেও মানায় না!

এবারের আফ্রিকা সফরেও রাবাদার সামনে অসহায় আত্মসমর্পণ করেই মাঠ ছাড়তে হলো মুশফিককে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ফুরিয়ে আসছে মুশফিকুর রহিমের সময়? উত্তরটা হয়তো হ্যাঁ, হয়তো এবার থামা উচিত মুশফিককে।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link