বোলিংয়ের পর ব্যাটিংয়েও বাংলাদেশ দুঃস্বপ্ন রাবাদা!

টানা দুই বলে দুই ছক্কা! এরপরের বলেই আউট! প্যাভিলিয়নের পথ ধরলেন কাগিসো রাবাদা! মেহেদী হাসান মিরাজের বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে স্টাম্পড হয়ে ফিরতে হলো তাঁকে। তবে সাজঘরে ফেরার আগে বাংলাদেশের যা ক্ষতি সাধন সম্ভব করে দিয়েছেন।

টানা দুই বলে দুই ছক্কা! এরপরের বলেই আউট! প্যাভিলিয়নের পথ ধরলেন কাগিসো রাবাদা! মেহেদী হাসান মিরাজের বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে স্টাম্পড হয়ে ফিরতে হলো তাঁকে। তবে সাজঘরে ফেরার আগে বাংলাদেশের যা ক্ষতি সাধন সম্ভব করে দিয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে বল হাতে নিজের ১৮ তম ফাইফার তুলে নেওয়ার পর ব্যাট হাতেও খেললেন ক্যারিয়ারের সেরা ইনিংস! করলেন ৭২ রান! গত বছরই পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ক্যারিয়ার সেরা ৭১ করেছিলেন। এবার ৭২ করে ছাড়িয়ে যান সেই রেকর্ডকে!

চতুর্থ দিনের প্রথম সেশনের একদম শেষে মেহেদী হাসান মিরাজকে রীতিমতো তুলোধুনো করতে শুরু করেন রাবাদা। ১১৫তম ওভারে টানা দুই বলে হাঁকান জোড়া ছক্কা। প্রথমে লং-অনের ওপর দিয়ে বল পাঠালেন গ্যালারিতে।

পরের বলটি উড়িয়ে মারলেন মিড উইকেটের ওপর দিয়ে। এমন বিধ্বংসী ব্যাটিংয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসটিও দারুণভাবে উপভোগ করলেন প্রোটিয়া পেসার।

কিন্তু এর ঠিক পরের বলেই রাবাদা মেহেদীকে আবারও আক্রমণ করতে গিয়ে রিকেলটনের মতোই স্টাম্পড হলেন। রাবাদা বোধহয় ছক্কার হ্যাটট্রিকই করতে চেয়েছিলেন। তবে মিরাজের বিচক্ষণতায় তা আর হলো কই! অফ স্টাম্পের বাইরে একটি লেংথ বল করেন।

বলটি টার্ন করে খানিকটা দূরে সরে যায় আর তাতেই হয়ে যায় যা হওয়ার সেটাই। রাবাদা সেই ডেলিভারিতে কুপোকাত হয়ে যান। এক ওভারে ছক্কার তাণ্ডব থেকে পথের কাটা হয়ে যাওয়া রাবাদাকে ফেরানোর উল্লাস। কী দারুণ রোমাঞ্চকর এক ওভার!

যে রাবাদাকে সামলাতেই হিমশিম খেয়েছে বাংলাদেশের ব্যাটাররা, সেই রাবাদাই পুরোদস্তুর ব্যাটার বনে গেলেন। যেন একাই দুই ভূমিকায় বাংলাদেশের জন্য হয়ে উঠলেন দুঃস্বপ্ন। রাবাদার জন্মই বোধহয় বাংলাদেশকে কাঁদানোর জন্য!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link