বৃষ্টি এসে এগিয়ে দিল বাংলাদেশকে!

বৃষ্টিতেই ভেসে গেল দুই সেশন, ১৪ রানে পিছিয়ে থাকল দক্ষিণ আফ্রিকা। এক সেশনে বাংলাদেশ ছিল দুর্দান্ত, প্রশ্ন হচ্ছে দুই সেশন বৈরী আবহাওয়ায় ভেস্তে যাওয়া বাংলাদেশের লাভ হলো না ক্ষতি হলো?

বৃষ্টিতেই ভেসে গেল দুই সেশন, ১৪ রানে পিছিয়ে থাকল দক্ষিণ আফ্রিকা। এক সেশনে বাংলাদেশ ছিল দুর্দান্ত, প্রশ্ন হচ্ছে দুই সেশন বৈরী আবহাওয়ায় ভেস্তে যাওয়া বাংলাদেশের লাভ হলো না ক্ষতি হলো?

দ্বিতীয় দিন শেষে চার উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল তৃতীয় দিনের সকালটা নিজেদের করে নেওয়া। সেটা হাসান মাহমুদ-তাসকিন আহমেদরা দুর্দান্তভাবেই করেছেন। ৩৬১ থেকে ৩৭৬, এই ১৫ রানের মধ্যেই তিন উইকেট তুলেছেন দুজনে মিলে।

হুট করেই চালকের আসনে বসে যায় বাংলাদেশ। ১৪ রানে পিছিয়ে থেকে স্বাগতিকরা যায় মধ্যাহ্নভোজে। তবে এরপরই শুরু হয় বৃষ্টির তাণ্ডব। লাঞ্চের সময় শেষ হলেও খেলা আর গড়াতে পারেনি। দিনের দ্বিতীয় সেশন, অর্থাৎ চা-বিরতিতেও খেলাটা আলোর মুখ দেখেনি। অগত্যা দিন শেষ করে দেওয়া হয়। যেখানে প্রোটিয়া শিবির পিছিয়ে ১৪ রানে।

এবার আসা যাক হিসাব-নিকাশে। আখেরে লাভটা বাংলাদেশের হয়েছে। অন্তত পরাজয় বরণের সম্ভাবনা একেবারেই কমে এসেছে। এই সুযোগটা কাজে লাগাতে পারলে ব্যাকফুটে আসলে দক্ষিণ আফ্রিকায়।

চতুর্থ দিনের প্রথম সেশনটা খুব বেশি চ্যালেঞ্জিং। ৫০ রানের মধ্যেই অলআউট করে দিতে পারলে আর বাংলাদেশ যদি স্কোরবোর্ডে ৩০০ রানের একটা টার্গেট ফিক্সড করতে পারে, তবেই কেল্লাফতে। পঞ্চম দিনে এমনিতেই স্কোরবোর্ডের চাপে থাকবে দক্ষিণ আফ্রিকা। যেখানে জয়ের তাড়না দেখালে উইকেট পড়ে যাওয়ার শঙ্কাটাই বেশি, আবার ধীরেসুস্থে খেলতে গেলে ভবিতব্য হবে ড্র। সুতরাং বাংলাদেশ যদি বড়সড় ভুল না করে, তবে এই ম্যাচে হারার সম্ভাবনা নেই বললেই চলে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link