একটি পতাকা নিয়ে কয়েক সেকেন্ডের একটি মুহূর্ত, আর তাতেই কোটি মানুষের মন জয়! নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ দেখালেন দেশের জাতীয় পতাকার প্রতি তাঁর শ্রদ্ধা, ভালোবাসা আর দায়িত্ববোধের প্রকাশ। আর তা জায়গা করে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে!
ঘটনাটি নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালের। সিরিজের শেষ ওয়ানডে শেষে ভারতীয় পতাকা হাতে এক সমর্থক নিরাপত্তাবলয় ভেঙে ঢুকে পড়েন মাঠে।
তাঁকে আটকাতে ছুটে আসেন নিরাপত্তাকর্মীরা। একপর্যায়ে মাটিতে পড়ে যাওয়া শুরু করে ভারতের জাতীয় পতাকা। বিষয়টি চোখ এড়ায়নি মোহাম্মদ সিরাজের।

এগিয়ে যান তিনি। পরম যত্নে তুলে নেন ভারতের গর্বের প্রতীক তেরঙ্গা। এরপর সেটি সুন্দরভাবে ভাঁজ করে তুলে দেন সতীর্থ নমন ধীরের হাতে, যিনি তখন মিড-অফে ফিল্ডিং করছিলেন।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১০ ওভার বোলিং করে ৫০ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট, সঙ্গে ছিল একটি মেইডেন ওভার।
দীর্ঘদিন পর ওয়ানডে একাদশে ফিরে পারফরম্যান্সের চেয়ে বরং বেশি আলোচনায় এসেছেন জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানিয়ে।












