কনুইয়ের চোট নিয়ে মাঠ ছাড়লেন হাসান!

জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সময় চোটে বাদ পরে নাহিদ রানাও দীর্ঘ সময় ধরেই দলে নেই, তখনো একই প্রশ্ন উঠেছিল!  এর মধ্যে হাসানও যদি বড় চোটে পড়েন, নিজেদের যে পেস আক্রমণ নিয়ে এত গর্ব, সেটাই আর থাকবে না।

ওভারের মাঝখানে হঠাৎ থেমে গেলেন হাসান মাহমুদ। ফিজিও ছুটে এসে হাতে স্প্রে করলেন, তারপর ডান কনুইয়ে জড়াতে লাগলেন টেপ। মাঠের একপাশে হাঁটু গেড়ে বসে থাকা হাসানের সেই ছবি বাংলাদেশের জন্য একই সঙ্গে আতঙ্কের আর দুশ্চিন্তার। তৃতীয় দিনের শুরুতেই নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলের পর ব্যথাটা ফিরে এল, আর এবার তাঁকে মাঠও ছাড়তে হলো।

টেস্টে আসল লড়াইটা বোলারদেরই। দিনে ৯০ ওভারের মতো খেলা হয়, সেটা ভাগ করে নিতে হয় মূল বোলারদের মধ্যে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বোলার নিয়ে নামাটাই ছিল সবচেয়ে বড় ঝুঁকি, একজন কম পড়ে যায়, আর দ্বিতীয় দিনেই সেই দাম দিতে হয়েছে। পাঁচ নম্বর বোলার মুমিনুল উইকেট এনে দিয়েছেন ঠিকই, তবে নিয়মিত বোলার নন বলে রানও দিয়েছেন বেশ।

এই ঘাটতির চাপ গিয়ে পড়ে পেসারদের ওপর, বিশেষ করে হাসানের কাঁধে। বোলিং আক্রমণের নেতা এখন তিনিই, উইকেটও এনে দেন তিনি, তাই উইকেট দরকার হলেই অধিনায়কের হাতে আর কোনো পথ থাকে না। সিরিজ শুরুর আগেই জানা গিয়েছিল, কনুইয়ের পুরোনো ব্যথা বেড়েছে, ম্যাচে তাঁকে বেল্ট পরেই বল করতে দেখা গেছে। জেনেশুনেও একজন চোট-জর্জরিত পেসারকে এভাবে প্রেসারে ফেলে দেওয়া টিম ম্যানেজমেন্টের দায়িত্বজ্ঞানহীনতারই পরিচয়। কিন্তু এভাবে আর কতদিন?

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও একই গল্প। তিন পেসার লাগত, খেলানো হয়েছিল দুজন, চাপটা গিয়েছিল বাকিদের ওপর। সিলেট টেস্টেও ভুগেছে বোলাররা, এখন দক্ষিণ আফ্রিকায়ও। কন্ডিশন না বুঝেই বারবার একাদশ সাজানোর এই প্রবণতা বলে দেয়, ভুল থেকে শেখার তাগিদটাই যেন ম্যানেজমেন্টের নেই। জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সময় চোটে বাদ পরে নাহিদ রানাও দীর্ঘ সময় ধরেই দলে নেই, তখনো একই প্রশ্ন উঠেছিল!  এর মধ্যে হাসানও যদি বড় চোটে পড়েন, নিজেদের যে পেস আক্রমণ নিয়ে এত গর্ব, সেটাই আর থাকবে না।

Share via
Copy link