৭-০ গোলের বিশাল জয় ব্রাজিলের! ভিনিসিনিয়াসের অতি মানবীয় হ্যাটট্রিক! সিঙ্গাপুরকে তাদেরই মাঠে গিয়ে লণ্ডভণ্ড করলো সেলেসাওরা। ছন্দে না থাকা ব্রাজিল যেন নিজেদের চেনা রূপে ফিরল আবারও! পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলার মাঝে যদি চ্যাম্পিয়ন ভাবটাই না থাকে, তাহলে কী করে হয়? সবটুকু নিঙড়েই দিল যেন ওরা। অ্যাটাকে গতি, বলের নিয়ন্ত্রণ, পাসিংয়ে সমন্বয় আর ফিনিশিংয়ে নিখুঁত দক্ষতা, সবকিছুতেই ছিল ব্রাজিলের পরিচিত ছাপ!
প্রথমার্ধেই চার গোল! এর মধ্যে মাত্র ২১ মিনিটের ব্যবধানে ভিনিসিয়াসের হ্যাটট্রিক। পরে গোলের খাতায় নাম লেখান এন্ড্রিকও। দ্বিতীয়ার্ধে এস্তেভাওয়ের গোল ব্যবধান আরও বাড়ায়।
অবশ্য প্রতিপক্ষ সিঙ্গাপুর। ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান আকাশ-পাতাল। এই জয় দিয়ে ব্রাজিলের সব সমস্যার সমাধান হয়ে গেছে, এমনটা ভাবার সুযোগ নেই।

তবে জাপানের বিপক্ষে ৩-২ গোলের হারের পর ব্রাজিলের জন্য সবচেয়ে জরুরি ছিল নিজেদের কনফিডেন্স ও খেলার রিদম ফিরে পাওয়া। সেই জায়গা থেকে এই পারফরম্যান্স নিঃসন্দেহে স্বস্তির।
আলাদা করে বলতে হয় ভিনিসিয়াসের কথা। জাপানের বিপক্ষে জোড়া গোলের পর সিঙ্গাপুরের বিপক্ষে হ্যাটট্রিক। টানা দুই ম্যাচে পাঁচ গোল করে নিজের দুর্দান্ত ফর্মের জানান দিয়েছেন এই ফরোয়ার্ড।
এন্ড্রিক, রায়ান ও এস্তেভাওয়ের গোলও বাড়তি প্রাপ্তি। তরুণদের কাছ থেকে এমন পারফরম্যান্স পাওয়া ব্রাজিলের নতুন দল গোছানোর জন্যও ইতিবাচক। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ধারাবাহিকতা ধরে রাখাই হবে আসল সবচেয়ে বড় চ্যালেঞ্জ!

হ্যাঁ, সিঙ্গাপুরের মতো তুলনামূলক লো-র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে বড় ব্যবধানের জয় দিয়ে প্রকৃত সামর্থ্যের বিচার হয় না। কিন্তু এই মুহূর্তে ব্রাজিলের প্রয়োজন ছিল নিজেদের খেলার রিদম ফিরে পাওয়া। আর সেটাই যেন করতে পেরেছে গোটা দল।











