বাইশ গজ থেকে আইপিএলের সিংহাসনে আর্যমান বিড়লা

অবসর নেওয়ার সময়ে নিজের ইন্সটাগ্রাম পোস্টে বলেছিলেন যে, আবার ফিরে আসবেন আরও শক্তিশালী হয়ে। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, কেউ কথা রাখেনি। সবাই কথা রাখতে না পারলেও আর্যমান নিজের কথা রেখেছেন। এমনভাবে ফিরে এসেছেন যা কেউ কল্পনাও করতে পারেনি।

অপেক্ষার ফল মিষ্টি হয়। এই কথা প্রায় সবাই জানলেও সবচেয়ে ভাল করে এখন উপভোগ করছেন আর্যমান বিড়লা। বুঝতে পারলেন না তো? চলুন ফিরে যাই ২০১৮ সালে। সেই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের দলে ছিলেন একুশ বছরের বাঁহাতি ওপেনার আর্যমান।

অবশ্য সেবার খেলতে পারেননি একটা ম্যাচেও। এর কিছুদিন পরেই মানসিক চাপ আর দুশ্চিন্তার কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিতে চলে যান তিনি। তবে, এই বিরতি থেকে আর ক্রিকেটে ফেরা হয়নি রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করা এই তরুণের। ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিয়ে নেন ২০১৯ সালে।

অবসর নেওয়ার সময়ে নিজের ইন্সটাগ্রাম পোস্টে বলেছিলেন যে, আবার ফিরে আসবেন আরও শক্তিশালী হয়ে। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, কেউ কথা রাখেনি। সবাই কথা রাখতে না পারলেও আর্যমান নিজের কথা রেখেছেন। এমনভাবে ফিরে এসেছেন যা কেউ কল্পনাও করতে পারেনি।

কখনো আইপিএল খেলতে না পারা আর্যমান এখন একা একটা দলের চেয়ারম্যান। তাও আবার ডিফেন্ডিং চ্যম্পিয়ন রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এর মতো দলের।

১৬,৭০০ কোটি রূপির রেকর্ড মূল্যে সম্প্রতি বিক্রি হয়ে গেছে আরসিবি। আর তাদের মালিকানার একটা বড় অংশ কিনে নিয়েছে আদিত্য বিড়লা গ্রুপ।  সেই সূত্রে এখন দলটির চেয়ারম্যান সাতাশ বছরের আর্যমান বিড়লা।

ব্যাট হাতে আইপিএলে ২২ গজে নামতে না পারা তরুণটিকে ২৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া এবারের আসরে আরসিবির  স্ট্যান্ডে দেখা যাবে। খেলোয়াড় হিসেবে না খেলতে পারার কষ্ট ঘোচাবেন তিনি চেয়ারম্যান হয়ে।

 

Share via
Copy link