অজি প্রশংসার জলে ভাসছেন বাবর

পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার পর এক প্রকার চাপের মুখে সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। অধিনায়কত্বের চাপ তাই এখন আর নেই বাবরের কাঁধে। তবে নামটা যখন বাবর আজম, তখন শুধু ব্যাটার হিসেবে তিনি কেমন করেন, সেটিতেই চোখ আটকে থাকার কথা সবার।

এই মুহূর্তে পাকিস্তান দল আছে অস্ট্রেলিয়ায়। সেখানে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। যদিও অজিদের দূর্গে পাকিস্তানের ইতিহাস কখনোই সুখকর ছিল না। তবে পাকিস্তানকে ঠিকই সমীহ করছে বিশ্বচ্যাম্পিয়নরা। ১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে বাবরকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার বোলাররা।

অজি অধিনায়ক প্যাট কামিন্সের কাছে বাবর আজম অনেক উঁচু মানের ব্যাটার। আসন্ন সিরিজে তাঁকে আউট করাটা যে বেশি তৃপ্তিদায়ক হবে সেটিও জানিয়েছেন তিনি। এ নিয়ে তিনি বলেন, ‘বাবরের খুব বেশি দুর্বলতা নেই। তার টেকনিক খুবই নিখুঁত। মাঠের সবদিকে রান করতে পারার দারুণ দক্ষতা তাঁর মাঝে আছে। এই মুহূর্তে বিশ্বের শীর্ষ সারির ব্যাটারদের মধ্যে সে অন্যতম। তাঁকে আউট করতে পারাটা তৃপ্তিরই হবে।’

আরেক অজি পেসার জশ হ্যাজলউড বলেছেন, ‘বাবর দারুণ মানসম্পন্ন একজন ব্যাটার। একটা লম্বা সময় ধরেই সে ভাল করছে। শুরুতে ওয়ানডেতে দক্ষতা দেখালেও সে এখন অসাধারণ টেস্ট ক্রিকেটারে পরিণত হয়েছে। ওর ব্যাটিংয়ের সামনে ভুল করা যাবে না। ভুল করলেই মাশুল দিতে হবে।’

বাবরের ব্যাটিং টেম্পারমেন্ট নিয়ে মিশেল স্টার্ক বলেছেন, ‘তাঁর  হাতে সব ধরনের শট আছে। সে একটি ইনিংস গড়তে পারে। আবার আগ্রাসী ব্যাটিংও করতে পারে। যে কোনো ম্যাচ বের করে নেওয়ার সামর্থ্য বাবরের আছে। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আশা করছি, এই সিরিজে বাবরকে আমরা শান্ত রাখতে পারব।’

অজি স্পিনার নাথান লায়নের চোখে বাবর পাকিস্তান ক্রিকেটের সেরা এক প্রতিভা। তিনি বলেন, ‘আপনি সব সময়ই বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে চাইবেন। বাবর ঠিক তাদেরই একজন।’

অস্ট্রেলিয়া সফরে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ১৪ ডিসেম্বর পার্থের পর দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বরে, মেলবোর্নে। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৩ জানুয়ারি, সিডনিতে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

আফগান ঘূর্ণির মায়াজালে ধরাশায়ী হবে মিরাজ-রাজারা?

তবে স্পিনের লড়াইয়ে বাংলাদেশকেও খাটো করে দেখার অবকাশ নেই। দুই বছরের ওয়ানডে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশের স্পিনাররা শিকার করেছেন মোট ৮২টি উইকেট। যদিও চলতি বছরে ১২ ম্যাচে স্পিন থেকে বাংলাদেশের প্রাপ্তি ২৬ উইকেট, ২০২৫ সালে ১১ ম্যাচে রিশাদ, মিরাজ, তানভীর, নাসুমদের শিকার ছিল ৫৬ উইকেট। গত বছর বাংলাদেশের অধিকাংশ ম্যাচেই স্পিন সহায়ক উইকেট থাকলেও চলতি বছরে দলটি খেলেছে তুলনামূলক স্পোর্টিং উইকেটে। ফলে কন্ডিশনের সহায়তা পেলে বাংলাদেশের স্পিনাররাও যে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে বিপর্যয় নামিয়ে আনতে সক্ষম, তার ইঙ্গিত মিলছে পরিসংখ্যানেই। রিশাদ হোসেনের আক্রমণাত্মক লেগ স্পিন, মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত অফ স্পিন, তানভীর ইসলামের বাঁহাতি অর্থোডক্স স্পিনের সঙ্গে নতুন সংযোজন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। বৈচিত্র্য আর কৌশলের সমন্বয়ে প্রতিপক্ষকে মরণকামড় দিতে মরিয়া থাকবে বাংলাদেশও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link