ভারতের কাছে ফাইনাল হারল বাংলাদেশের মেয়েরা!

শেষটাতে ভারত বধ করতে পারল না বাংলাদেশের মেয়েরা। ফাইনাল মহারণে এসে পা হড়কালো ফাহিমা খাতুনরা। বাংলাদেশকে ৪৬ রানে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের ট্রফি বাগিয়ে নিল ভারতের মেয়েরা।

শেষটাতে ভারত বধ করতে পারল না বাংলাদেশের মেয়েরা। ফাইনাল মহারণে এসে পা হড়কালো ফাহিমা খাতুনরা। বাংলাদেশকে ৪৬ রানে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের ট্রফি বাগিয়ে নিল ভারতের মেয়েরা।

এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে ফাইনাল মহারণের প্রথম চালটা বাংলাদেশই জিতে নেয়। ৪৪ রানের মধ্যেই ভারত হারায় চার উইকেট। ম্যাচের লাগাম তখনই ফাহিমা খাতুনদের হাতেই।

তবে সুযোগের ফায়দা লুফে নিতে পারেনি বাংলাদেশ। পরের উইকেটের দেখা পেতে পেতে ভারতের স্কোরবোর্ডে চলে আসে ১১৩ রান। তেজল হাজবনিসের দৃঢ় ফিফটির সুবাদে শেষমেষ ১৩৪ রানের সংগ্রহ তোলে ভারত। বল হাতে চার ওভারে ২৫ রান দিয়ে চার উইকেট বাগিয়ে নেন ফাহিমা খাতুন।

বাংলাদেশকে এই রান চেজ করতে হলে পাড়ি দিতে হবে কঠিন পথ। ভারতের শক্তিশালী বোলিং আক্রমণের বিপরীতে যা বেশ চ্যালেঞ্জিং। এতসব সমীকরণের বিপরীতে বাংলাদেশ খেয় হারিয়ে ফেলে শুরুতেই। ১২ রানেই হারাতে হয় ওপেনার ইশমা তানজিমকে। শামিমা সুলতানা ফাটলে প্রলেপ দেওয়ার চেষ্টা করেন বটে, তবে ২০ রান করেই ফিরতে হয় তাঁকে। ওটাই দিনশেষে দলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

মাঝের সময়টাতে কেবলই আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন ব্যাটাররা। মিডল অর্ডার কার্যত ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। ফলাফল ৮৮ রানেই যবনিকা পতন ঘটে বাংলাদেশের ইনিংসের। ভারত ফাইনাল জিতে নেয় ৪৬ রানের ব্যবধানে।

গোটা আসর জুড়েই দাপট দেখিয়ে এসেছে বাংলাদেশ। ফাইনালে তাই প্রত্যাশা একটু বেশিই ছিল। তবে সেই প্রত্যাশা আর বাস্তবে ধরা দেয়নি। নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের ট্রফি আর ঘরে নিয়ে আসা হলো না বাংলাদেশের।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link