ক্যাসেমিরোতে রক্ষা ব্রাজিলের

জয়রথ ছুটছেই ব্রাজিলের।

গতকালকের ম্যাচে পিছিয়ে পড়েও কাসেমিরোর শেষ মুহুর্তের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে সেলেসাওরা। এ জয়ের ফলে টানা ম্যাচ জিতে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইলো ব্রাজিল।

তিতে দায়িত্ব নেবার পর ৫২ ম্যাচে কেবল চারবার পরাজয়ের মুখ দেখেছে ব্রাজিল। ম্যাচ হারার স্বাদ প্রায় ভুলতে বসা ব্রাজিলকে আজকে কলম্বিয়া হারিয়েই দিচ্ছিলো। কিন্তু তিতের তাৎক্ষণিক সিদ্ধান্তের পাশাপাশি কিছুটা ভাগ্যের ছোঁয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

আগের ম্যাচে জয় পেলেও এদিন একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে তিতের শিষ্যরা। সম্ভবত বিশ্বকাপের আগে আর কোনো বড় টুর্নামেন্ট না থাকায় কোপাকেই প্রস্তুতি হিসেবে দেখছেন তিতে। গোলবারের নিচে আজকে দাঁড়ান ওয়েভারটন। এ নিয়ে তিন ম্যাচে তিন গোলরক্ষক খেললো ব্রাজিলের। সর্বশেষ কবে এরকম ঘটনা ঘটেছে আন্তর্জাতিক ফুটবলে সেটা মনে করা দুষ্কর। এছাড়াও একাদশে ফেরেন অ্যালেক্স সান্দ্রো, থিয়াগো সিলভা, এভারটন রিবেইরো, কাসেমিরোরা।

ম্যাচ শুরুর আগে কলম্বিয়ান কোচ রেইনালদো রুয়েদা সংবাদ সম্মেলনে বলেছিলেন নেইমারকে আটকানোই তাদের মুল পরিকল্পনা। প্রায় পুরোটা সময় জুড়েই তার পরিকল্পনার সফল প্রয়োগ করে গেছে তার শিষ্যরা, কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ম্যাচের দশ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে কুয়াদ্রাদোর দারুন ক্রসে লুইস ডিয়াস ওভারহেড কিকে গোল করে পুরো স্টেডিয়ামকে নিস্তব্ধ করে দেন।

টানা ছয় ম্যাচ ক্লিনশিট রাখা ব্রাজিল দল জেগে উঠে এরপরই। কিন্তু ইয়েরি মিনা- ডেভিনসন সানচেজ-কুয়াদ্রাদোরাও তো ছেড়ে দেবার পাত্র নন, দাঁতেদাঁত কামড়ে আক্রমণ সামলে যান তারা। নেইমারকে আজকে পুরো বোতলবন্দী করে রেখেছিল কলম্বিয়ার ডিফেন্স, স্বভাবজাত ড্রিবলিং করার সুযোগ নেইমারকে দেয়নি তারা। কখনো নেইমারকে চার-পাঁচজন মিলে ঘিরে রেখেছেন আবার কখনো পাসিং জোন ব্লক করে গেছেন। ফলে কলম্বিয়ার গোল অভিমুখে একটি শটও নিতে পারেননি নেইমার।

গোলের আশায় দ্বিতীয়ার্ধের শুরুতেই এভারটনকে তুলে ফিরমিনোকে নামান তিতে। কোচের আস্থার প্রতিদান দিতে খুব বেশি সময় নেননি এই লিভারপুল তারকা, বাঁ প্রান্ত দিয়ে রেনান লোদির ক্রসে দারুণ হেড করে ব্রাজিলকে সমতায় ফেরান তিনি। গোলের পরই ক্ষোভে ফেটে পড়ে কলম্বিয়া, রেফারির সাথে তর্ক জুড়ে দেন ওসপিনা-কুয়াদ্রাদোরা। ক্রস করার আগে বল রেফারির গায়ে লাগায় সেটা নিয়েই আপত্তি ছিল তাদের। কিন্তু রেফারি ভিডিও অ্যাসিট্যান্ট রেফারির সহায়তা নিলেও নিজের গোলের সিদ্ধান্তে অটল থাকেন। ফলে সমতায় ফিরে ব্রাজিল। সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়ায় ব্রাজিলিয়ানরা।

কাসেমিরো শুরু থেকে খেলেছেন এমন ম্যাচে এখনো জয় ব্যতীত অন্য কোনো ফলাফল নিয়ে মাঠ ছাড়েনি ব্রাজিল। ম্যাচ শেষ হবার ঠিক আগ মুহূর্তে সম্ভবত সেটাই মনে পড়েছিল এই মিডফিল্ডারের। যোগ করা সময়ের দশম মিনিটে নেইমারের কর্নার থেকে হেড করে বল জালে জড়ালে জয় নিশ্চিত হয় ব্রাজিলের। গোলের পর বাঁধভাঙা উল্লাসে মাতেন ব্রাজিলের ফুটবলাররা অন্যদিকে কলম্বিয়ার ফুটবলারদের চোখেমুখে তখন রাজ্যের অন্ধকার।

এই জয়ের ফলে বি গ্রুপে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করলো ব্রাজিল। আগামী ২৮ তারিখ ইকুয়েডরের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে সেলেসাও শিবির।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link