ভুল শুধরে ফুল ফোটাতে পারবে তো মুলতান সুলতান?

২০২১ আসর থেকে ২০২৪, টানা চারবার ফাইনাল খেলা মুলতান সুলতান একবারই পেয়েছে শিরোপার স্বাদ। প্রতিবারই ধারাবাহিকতার পূর্ণাঙ্গ রূপ হয়ে আসা দলটা অবশ্য গত আসরে একেবারেই ছিল অচেনা। মাত্র এক ম্যাচে জয়ের দেখা পেয়েছিল। এবার সেই ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় চোখেমুখে। সেই লক্ষ্য পূরণে কেমন দল গড়ল মুলতান?

স্কোয়াডে তাকালে অভিজ্ঞতা যেমন আছে, তেমনই আছে তারুণ্যের তেজও। দলের সবচেয়ে বড় ভরসার নাম স্টিভেন স্মিথ। সময়ের সেরা এই তারকা মুলতানের জন্য বিশেষই বটে। সঙ্গে আছে জশ ফিলিপের মতো নাম। মিডল অর্ডারের শক্তি বাড়াতে অ্যাশটন টার্নার পরীক্ষিত।

স্থানীয় ক্রিকেটারদের মধ্যেও কোনো ঘাটতি রাখেনি দলটি। ওপেনিংয়ে তুরুপের তাস হতে পারেন সাহিবজাদা ফারহান। দলে আছে শান মাসুদ, মোহাম্মদ নাওয়াজদের মতো নাম, যারা দলের ভারসাম্য বজায় রাখতে পারবে।

বোলিং আক্রমণেও রয়েছে অভিজ্ঞতা ও বৈচিত্র্য। পিটার সিডলের অভিজ্ঞতা আর তাবরেজ শামসির স্পিন, এই জুটি মাঝের ওভারগুলোতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

তবে দুর্বলতাও কম নয়। ব্যাটিং লাইনআপে সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা মিডল অর্ডারে। স্মিথ বা ফিলিপ ব্যর্থ হলে মাঝের সারি কতটা চাপ নিতে পারবে, সেটাই প্রশ্ন।

ডেথ বোলিংও একটা বড় দুশ্চিন্তার জায়গা। শেষ ওভারে ম্যাচ বাঁচানোর মতো নির্ভরযোগ্য পেস অপশন খুব একটা চোখে পড়ে না। সালমান মির্জারা কতটা প্রভাব ফেলতে পারবেন, সেটাই দেখার বিষয়।

সব মিলিয়ে, মুলতান সুলতান্স এমন একটি দল, যাদের অতীত ইতিহাস ভালো হলেও ছন্দ পতন হলেই সব শেষ। এবারের মৌসুমটা তাই তাদের জন্য শুধু একটা টুর্নামেন্ট নয়, এটা পুনর্জাগরণের লড়াই। শিরোপা জয়ের স্মৃতি আছে, ফাইনালে হারার যন্ত্রণা আছে, এবার প্রশ্ন একটাই, মুলতান কি আবার সিংহাসন ফিরে পাবে?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link