কেপ ভার্দের অবিশ্বাস্য কীর্তি!

প্রথমে স্পেনকে রুখে দিয়েছে, এবার সেই ফাঁদে পড়ল উরুগুয়ে। কি এক লড়াই, কি এক অবিশ্বাস্য কীর্তি! ফুটবল বিশ্বকাপ যেন এবার কেপ ভার্দের গল্প লিখছে নিজের হাতে।

প্রথমে স্পেনকে রুখে দিয়েছে, এবার সেই ফাঁদে পড়ল উরুগুয়ে। কি এক লড়াই, কি এক অবিশ্বাস্য কীর্তি! ফুটবল বিশ্বকাপ যেন এবার কেপ ভার্দের গল্প লিখছে নিজের হাতে। ছোট দেশ, সীমিত জনসংখ্যা, কিন্তু তাদের স্বপ্ন আর উপেক্ষা করা যায় না।

অবশ্য প্রথমার্ধেই ইতিহাসের পাতায় নাম লেখায় কেপ ভার্দে। ২১ মিনিটে বক্সের বাইরে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া এক ফ্রি-কিক। সেই অবিশ্বাস্য শটে উরুগুয়ের জাল কাঁপিয়ে দেন কেভিন পিনা। বিশ্বকাপে কেপ ভার্দের ইতিহাসে এটাই প্রথম গোল, আর সেটাই আসে এক রাজকীয় ফ্রি-কিকে। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় উরুগুয়ে।

তবে অভিজ্ঞতার জোরে দ্রুতই ম্যাচে ফেরে উরুগুয়ে। ৪৪ মিনিটে গোলপোস্টে লেগে ফেরা বল থেকে সমতা ফেরান মাক্সিমিলিয়ানো আরাউহো। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ছয় মিনিটে আগুস্তিন কানোবিওর গোলে ২-১ ব্যবধানে এগিয়েও যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মনে হচ্ছিল, এখানেই হয়তো থেমে যাবে কেপ ভার্দের স্বপ্নযাত্রা। কিন্তু ফুটবল যে গল্প লিখে অপ্রত্যাশিত কালি দিয়ে, দ্বিতীয়ার্ধে আবারও সেটাই দেখা গেল।

৬১ মিনিটে উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা ও গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভয়াবহ ভুল বোঝাবুঝি। সেই সুযোগ লুফে নেন হেলিও ভারেলা। ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ নিয়ে বল পাঠিয়ে দেন জালে, স্কোরলাইন তখন ২-২!

এরপর থেকে ম্যাচে চলেছে টানটান উত্তেজনা। একদিকে উরুগুয়ের আক্রমণের ঢেউ, অন্যদিকে কেপ ভার্দের দৃঢ় প্রতিরোধ। কিন্তু শেষ পর্যন্ত কেউ আর জয় ছিনিয়ে নিতে পারেনি।

শেষ বাঁশি বাজতেই স্কোরলাইন দেখাল সমতায় শেষ হয়েছে খেলা। কিন্তু ফলের চেয়েও বড় হয়ে রইল গল্পটা। টানা দুই ম্যাচে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে অবিশ্বাস্য লড়াই, অবিশ্বাস্য প্রতিরোধ। ফুটবল বিশ্বকাপ আবারও প্রমাণ করল, নাম নয়, ইতিহাস লেখে সাহস। আর কেপ ভার্দের চলার রসদ তো ওটাই।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link