এক ফ্রি-কিকেই ইতিহাস লিখলেন কেভিন পিনা!

আফ্রিকার ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ মঞ্চে সরাসরি ফ্রি-কিক থেকে গোল করলেন। কেপ ভার্দে যেমন বিস্ময় ছড়াচ্ছে, সেটার একটা অংশ হয়ে বনে গেলেন।

৩০ গজ দূর থেকে নেওয়া এক ফ্রি-কিক, তাতেই উরুগুয়ের জাল কেঁপে উঠল। আর যিনি এই অবিশ্বাস্য কীর্তি করলেন, তাঁর নামটা কেভিন পিনা। আফ্রিকার ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ মঞ্চে সরাসরি ফ্রি-কিক থেকে গোল করলেন। কেপ ভার্দে যেমন বিস্ময় ছড়াচ্ছে, সেটার একটা বড় অংশ বনে গেলেন।

ম্যাচের তখন ২১ মিনিট। উরুগুয়ে একটু ভুল করে বসে। একটা ফাউল, সেটা থেকে গোলবারের দূরত্ব ৩০ গজ। কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সাথে কি ঘটতে যাচ্ছে। পিনার নেওয়ার শট উরুগুয়ের দেয়াল ভেদ করে পৌঁছে গেল কাঙ্ক্ষিত ঠিকানায়। সবাইকে স্তব্ধ করে এগিয়ে যায় কেপ ভার্দে।

গোলের পর মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। পিনার দিকে ছুটে গেলেন সতীর্থরা। ৬ নম্বর জার্সিটা তখন আর শুধু একটা নম্বর নয়, হয়ে উঠল বিস্ময়ের প্রতীক। কেপ ভার্দের ডাগআউটে উল্লাস, গ্যালারিতে আবেগের বিস্ফোরণ।

অন্যদিকে উরুগুয়ের জন্য এই মুহূর্ত ছিল অচেনা এক ধাক্কা। বিশ্বকাপের মঞ্চে এই প্রথম সরাসরি ফ্রি-কিক থেকে গোল হজম করল তারা। বড় টুর্নামেন্টে শেষবার এমন ঘটনা ঘটেছিল ২০০৭ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে, প্রায় ১৯ বছর আগে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link