এ যেন ভিন্ন এক রাফিনহা!

প্রথাগত নম্বর নাইন নেই তো কি হয়েছে, রাফিনহা আছেন! ফরোয়ার্ডের গুরুদায়িত্ব সেই সাথে হাতে আর্মব্যান্ড - হ্যান্সি ফ্লিক যে তাঁর ওপর এই বড় দায়িত্ব সঁপে দিয়ে কোনো ভুল করেননি, উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই তা বুঝিয়ে দিলেন রাফিনহা।

প্রথাগত নম্বর নাইন নেই তো কি হয়েছে, রাফিনহা আছেন! ফরোয়ার্ডের গুরুদায়িত্ব সেই সাথে হাতে আর্মব্যান্ড – হ্যান্সি ফ্লিক যে তাঁর ওপর এই বড় দায়িত্ব সঁপে দিয়ে কোনো ভুল করেননি, উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই তা বুঝিয়ে দিলেন রাফিনহা।

ফেয়েনুর্ডের বিরুদ্ধে দুটি দর্শনীয় গোল করে রাফিনহা আবারও প্রমাণ করেছেন নতুন এই পজিশনেও তিনি কতটা অনবদ্য। ম্যাচে রাফিনহার সবচেয়ে বড় কৌশলগত বিবর্তন ছিল উইঙ্গার থেকে ‘ফলস নাইন’ হিসেবে তাঁর বহুমুখী কার্যকারিতা।

ফেয়েনুর্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই রাফিনহা প্রতিপক্ষের দুই সেন্টার ব্যাকের মাঝে বন্দী না থেকে চমৎকারভাবে হাফ স্পেসগুলো দখল করছিলেন। তিন মিনিটের প্রথম গোলটিতে বক্সে তাঁর ক্ষিপ্র প্রবেশ এবং ৫৭ মিনিটের দ্বিতীয় গোলটিতে অফ দ্য বল ডায়াগোনাল রান প্রমাণ করে, সেন্ট্রাল ফরোয়ার্ডের পজিশনিং সেন্স ও ড্রপ ডাউন ট্রানজিশন তিনি কতটা নিখুঁতভাবে আয়ত্ত করেছেন।

​ক্যাপ্টেনস আর্মব্যান্ড হাতে নিয়ে সেন্ট্রাল ভূমিকায় রাফিনহার ডিফেন্সিভ এবং অফ দ্য বল ওয়ার্করেট ছিল এই ম্যাচের মূল ডিফারেন্স মেকার। বল ছাড়া অবস্থায় ফেয়েনুর্ডের প্রথম বল বিল্ড আপ বানচাল করতে তিনি প্রথম প্রেস ট্রিগার হিসেবে কাজ করেছেন।

উইঙ্গারের তীব্র গতি ও স্ট্যামিনা কাজে লাগিয়ে তিনি প্রতিপক্ষের হোল্ডিং মিডফিল্ডার ও সেন্টার ব্যাকদের পজিশন ছেড়ে বের হতে বাধ্য করেন, যা বার্সেলোনার বাকি অ্যাটাকারদের জন্য গোলমুখী ফাঁকা জায়গা তৈরি করে দেয়।

২০২৫-২৬ মৌসুমে বার্সার হয়ে ৩৪ ম্যাচে ২১ গোল ও সাত অ্যাসিস্টের অনবদ্য অবদান রাখার পরও বিশ্বকাপের সাধারণ পারফরম্যান্সের দোহাই দিয়ে ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায়ও তাঁর নাম রাখা হয়নি

তবে কোনো সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পাওয়া নিয়ে রাফিনহা যে একদমই ভাবছেন না, তা ইউসিএলের প্রথম ম্যাচেই তাঁর এই নেতৃত্বের রূপেই স্পষ্ট। নতুন এই সেন্ট্রাল পজিশনে চলতি সিজনেই ইতোমধ্যেই আটটি গোল ও একটি অ্যাসিস্ট জমা করে ফেলেছেন তিনি।

৭০ মিনিটে মাঠ ছাড়ার সময় ক্যাম্প ন্যুর রাজকীয় স্ট্যান্ডিং ওভেশন প্রমাণ করে দিল, আর্মব্যান্ড হাতে ফ্লিকের নতুন বার্সেলোনাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সবচেয়ে বড় কারিগর এখন রাফিনহাই।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link