এখান থেকেই উদয় হবে নব্য ফেরান তোরেসের?

ফেরান তোরেসের দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শুরুটাই গোলবন্যায় ভাসাল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সদ্য ক্লাবটিতে যোগ দেওয়া এই স্প্যানিশ ফরোয়ার্ডের তাণ্ডবে এস কে স্লোভান ব্রাটিস্লাভাকে গুঁড়িয়ে দিয়েছে প্যারিসের এই ক্লাবটি।

ফেরান তোরেসের দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শুরুটাই গোলবন্যায় ভাসাল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সদ্য ক্লাবটিতে যোগ দেওয়া এই স্প্যানিশ ফরোয়ার্ডের তাণ্ডবে এস কে স্লোভান ব্রাটিস্লাভাকে গুঁড়িয়ে দিয়েছে প্যারিসের এই ক্লাবটি।

ম্যাচের ৩১, ৪৭ ও ৫৭ মিনিটে গোল তিনটি করেন সাবেক বার্সেলোনা তারকা তোরেস। তাঁর এই বিধ্বংসী রূপ স্বাভাবিকভাবেই মনে করিয়ে দিচ্চ্ছে উসমান ডেম্বেলের রূপকথা।

বার্সেলোনায় প্রত্যাশার চাপ আর ফর্মহীনতায় ভুগেছিলেন উসমান ডেম্বেলে। তবে পিএসজিতে আসার পরই তার ক্যারিয়ারে মোড় ঘোরে। প্যারিসকে ইউসিএল জেতানোর পাশাপাশি নিজের ঝুলিতে পুরে নেন ব্যালন ডি’অর।

ফেরান তোরেসের গল্পটাও বেশ মিলে যায়।  বার্সেলোনায় প্রতিভার ঝলক দেখালেও নিয়মিত একাদশে নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারছিলেন না। তবে পিএসজির জার্সিতে অভিষেকের পর থেকেই নতুন এক ফেরানকে দেখছে ফুটবল বিশ্ব।

ডেম্বেলের মতো তাঁকেও যেন ফরাসি বাতাস ও নতুন কৌশলগত স্বাধীনতা পুরোপুরি বদলে দিয়েছে। স্লোভান ব্রাটিস্লাভার বিপক্ষে এই হ্যাটট্রিক সেই বার্তাই দেয়। প্যারিসেই হয়তো নিজের সেরা সংস্করণের দেখা পেতে যাচ্ছেন তোরেস।

লুইস এনরিকের ৪-৩-৩ ফর্মেশনে আজ সেন্ট্রাল নম্বর নাইন বা ফলস নাইন হিসেবে মাঠে নামেন ফেরান তোরেস। আক্রমণভাগে উসমান ডেম্বেলে ও মাঘনেস আকলিউশের উপস্থিতি তাঁর খেলাকে কৌশলগতভাবে অত্যন্ত কার্যকরী করে তোলে।

ফেরানের মূল শক্তি ছিল বিপক্ষ ডিফেন্ডারদের টেনে বের করা। স্লোভান ব্রাটিস্লাভার লো ব্লক ডিফেন্সের ফাঁক গলে বারবার বক্সে ঢুকে পড়েন তিনি। প্রথম ও দ্বিতীয় গোলে ডিফেন্ডারদের পেছনে তাঁর সময়োপযোগী ব্লাইন্ড সাইড রান ছিল নিখুঁত।

প্রথাগত নয় নম্বরের মতো শুধু বক্সে আটকে না থেকে তোরেস কিছুটা নিচে নেমে এসে ডেম্বেলে ও রুইজের সঙ্গে ওয়ান টাচ পাসিং তৈরি করেন। ফলে প্রতিপক্ষের দুই সেন্টার ব্যাককে সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়। পাশাপাশি বক্সে বল পাওয়া মাত্রই কোনো দ্বিধা ছাড়া শট নিয়েছেন। তিনটি ভিন্ন পজিশন ও অ্যাঙ্গেল থেকে করা তিন গোল প্রমাণ করে তাঁর সিদ্ধান্ত নেওয়ার গতি কতটা বৃদ্ধি পেয়েছে।

ডেম্বেলের দুটি গোল এবং ফেরানের তিন গোলে পিএসজির এই আক্রমণভাগ প্রতিপক্ষের ডিফেন্সের জন্য চরম আতঙ্কের নাম হয়ে উঠেছে। স্লোভান ব্রাটিস্লাভার বিপক্ষে এই ম্যাচটিই হতে পারে তোরেসের ক্যারিয়ারের একটি বড় বাঁক।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link